লড়াই ১০২

Original price was: 300৳ .Current price is: 210৳ .

লেখক : মো: শাহদাৎ হোসেন
প্রকাশনী : ইমপ্রেস বুকস
বিষয় : ইসলাম ও সমকালীন বিশ্ব
পৃষ্ঠা : 152
কভার : হার্ড কভার
সংস্করণ : 2nd Published, 2025
ভাষা :

Description

Description

বর্তমান বিশ্বে মুসলিম দেশগুলো সহ অন্যান্য অমুসলিম দেশগুলোতে জঙ্গি ও উগ্রবাদ একটি আতঙ্কিত শব্দ। যা মানুষের মনে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী একটি দলকেই চিহ্নিত করে। যদিও প্রতিষ্ঠিত ধর্মগুলোর সাথে এর কোন যোগ সংযোগ নেই বলে সকলে বিশ্বাস করে। তবুও কিছু কতিপয় ইসলাম বিদ্বেষী ব্যক্তি এই শব্দটিকে জোরপূর্বক ইসলাম ধর্মের সাথে সম্পৃক্ততার প্রমাণ করার চেষ্টা করে।

তারা সাধারণ ঘটনাগুলোকে অন্য খাতে প্রভাবিত করার জন্য মানবাধিকারসহ বিভিন্ন ধরনের মানব রচিত আইনকে উপস্থাপন করে। যে আইনটা ঘটনা ও সময়ের সাথে পরিবর্তনশীল। ইসলাম এমনই একটি ধর্ম যার প্রণীত নীতিমালা সকল সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই ইসলাম কখনোই উগ্র ও জঙ্গিবাদকে সমর্থন করে না। যদি কোন ব্যক্তি ধর্মীয় নীতিমালাকে ঠিকভাবে না বুঝে কোন কাজ করে তবে তার দায় কখনই সে জাতি বা ধর্মের হতে পারে না বরং সেই ব্যক্তির।

বর্তমান সময়ে মুসলমানদের একটি বড় অংশ লড়াইয়ের সুবিন্যস্ত নীতিমালা সম্পর্কে অবগত নয়। তাই মুসলমানদের উগ্র ও জঙ্গিবাদ তকমা থেকে রেহাই পেতে কুরআনের বর্ণিত বিধানগুলো জানা অত্যন্ত প্রয়োজন। ইসলাম অতর্কিত বা আত্মঘাতী ঘটনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে জামায়াতবদ্ধ নেতার মাধ্যমে দিনের আলোর ন্যায়। তাই ইসলামের সাথে জঙ্গিবাদের কোন সম্পৃক্ততা নেই।

Reviews

There are no reviews yet.

Be the first to review “লড়াই ১০২”

Your email address will not be published. Required fields are marked *