আস সরফুল মুয়াসসার ও আদ দ্বারবুল মুয়াসসার প্যাকেজ

Original price was: 338৳ .Current price is: 270৳ .

লেখক : উস্তায আজিম উদ্দিন
প্রকাশনী : দারুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশ
বিষয় : নাহু-সরফ
পৃষ্ঠা : 288
কভার : হার্ড কভার
সংস্করণ :
ভাষা :

SKU: 63908 Category:
Description

Description

আস সরফুল মুয়াসসার

১. আমরা বাঙালি। তাই বাংলা ভাষায় যেকোনো কিতাব পড়তে, বুঝতে ও মুখস্থ করতে যতটুকু সহজ, অন্য ভাষায় ততটুকু সহজ নয়। সেজন্য নিজের ভাষায় নতুন কিছু শিখতে শুরু করা উচিত।

২. আমরা مُنْشَعِب কিতাবে ৪৪ টি بَاب পড়ে বছরের বেশি সময় ব্যয় করে দিই। অথচ ৪৪ বাবের সবগুলোর ব্যবহার কুরআন-হাদিস ও আরবি কিতাবাদিতে তেমন চোখে পড়ে না। শুধু ২০ থেকে ২৪ টি বাবের ব্যবহার বেশি পাওয়া যায়, বাকিগুলোর ব্যবহার খুবই কম।

কম ব্যবহারূত باب গুলোর পেছনে সময় কম দিয়ে غَيْرُ الصَّحِيْح এর মধ্যে সময় দিলে বেশি উপকার হবে। কারণ, সর্বমোট ২৪ টি باب কুরআন-হাদিস বুঝতে ও আরবি কিতাবাদির ইবারত পড়তে যথেষ্ট।

৩. القَوَاعِدُ الصَّرْفِيَّةُ الْلَازِمَةُ বাংলা ভাষায় অল্প কথায় উপস্থাপন করা হয়েছে। যাতে মুখস্থ করতে ও মুখস্থ রাখতে সহজ হয়।

৪. আরবদের লিখিত ১২ টি কিতাবের নির্যাস এখানে একত্র করা হয়েছে। আরবদের নিকট مَاضِيْ مُطْلَق ছাড়া আর কোনো مَاضِيْ নেই। কেন নেই? কিতাবে এর বিস্তারিত আলোচনা রয়েছে।
৫. এই কিতাবটি ক্বদীম সিলেবাসে ফার্সি ভাষায় লিখিত যতগুলো কিতাব রয়েছে, (مِيْزَان، مُنْشَعِب، پَنْجِ غَنْج، زُبْدَة، خَاصِّيَّات أَبْوَاب) সবগুলো কিতাবের চাহিদা পূরণ করবে। ইনশাআল্লাহ।

আদ দ্বারবুল মুয়াসসার

নাহুশাস্ত্রের বিখ্যাত কিতাব “নাহবেমীর” এর বাংলা অনুবাদ الدَّرْبُ الْمُيَسَّرُ
কিতাবটি কেন সংগ্রহ করবেন?
১। সংক্ষেপে নাহুর নিয়মাবলী আত্মস্থকরণ
২। প্রায় সবগুলো উদাহরণের অর্থ ও নকশা আকারে তারকীব যুক্তকরণ
৩। প্রতিটি দারস ভালো করে আয়ত্ত করতে, প্রশ্নমালা ও অনুশীলন যুক্তকরণ
৪। নাহুর ইজরা করার পদ্ধতি ও কলাকৌশল নিয়ে সাজানো এই বইটি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “আস সরফুল মুয়াসসার ও আদ দ্বারবুল মুয়াসসার প্যাকেজ”

Your email address will not be published. Required fields are marked *