মসজিদের শরয়ি বিধান

Original price was: 440৳ .Current price is: 308৳ .

লেখক : মুহাম্মাদ আলী জাওহার
প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন
বিষয় : ইসলামি বিধি-বিধান ও মাসআলা-মাসায়েল
পৃষ্ঠা : 222
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2023
ভাষা : বাংলা

Description

Description

সোনালি যুগের দিকে তাকালে দেখতে পাই—সেই সময়ের মসজিদ কেবল ইবাদত-বন্দেগির স্থান ছিলো না; বরং তা ছিলো মুসলিম উম্মাহর ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ড পরিচালনার প্রাণকেন্দ্র। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কালের পরিক্রমায়, বিশেষত বাংলাদেশে মসজিদ হয়ে গেছে শুধুই নামাজের স্থান। মুসলমানদের চারিত্রিক ও আর্থসামাজিক উন্নয়নে মসজিদের ভূমিকা নেই বললেই চলে!

মুহতারাম মুহাম্মাদ আলী জাওহার এসব বিষয়কে সামনে রেখেই লিখেছেন ‘মসজিদের শরয়ি বিধান’ বইটি। এতে মসজিদের পরিচয়, ফজিলত, গুরুত্ব, মর্যাদা ও মসজিদের আদাব খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। পাশাপাশি মসজিদ সংশ্লিষ্ট ছয় শ্রেণির লোক—ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, সাধারণ মুসল্লি এবং মুতাওয়াল্লি বা মসজিদ পরিচালনা কমিটির যোগ্যতা-গুণাবলি দায়িত্ব-কর্তব্য সম্পর্কেও সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। অধিকন্তু মসজিদ সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ ১৫০টি মাসআলার বিশ্লেষণ করা হয়েছে।

বইটি সব শ্রেণির পাঠকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। বিশেষ করে মসজিদ পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের চিন্তার নতুন দ্বার উন্মোচন করবে বলে আমাদের বিশ্বাস।

Reviews

There are no reviews yet.

Be the first to review “মসজিদের শরয়ি বিধান”

Your email address will not be published. Required fields are marked *