মহাজ্ঞানী আল্লাহর বিধানাবলি
900৳ Original price was: 900৳ .720৳ Current price is: 720৳ .
লেখক : শায়খ আব্দুল জাব্বার জাহাঙ্গীর
প্রকাশনী : দারুল হিকমাহ পাবলিকেশন্স লিমিটেড
বিষয় : কুরআন বিষয়ক আলোচনা
পৃষ্ঠা : 648
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Edition, 2023
ভাষা : বাংলা
Description
সকল আলেম এ ব্যাপারে একমত পোষণ করেছেন, মহিমাম্বিত কুরআনই হলো ইসলামী শরী‘আতের মূল উৎস এবং সকল কিছুর ওপর নির্ভুল প্রমাণ । তাই এর মাঝে যা বর্ণিত হয়েছে সে অনুযায়ী আমল করা ফরয । এ অলৌকিক গ্রন্থটি অনেক ধরনের বিধিবিধানকে অন্তর্ভুক্ত করেছে । আলোচ্য গ্রন্থে আয়াতুল আহকাম (বিধি-বিধানের আয়াতসমূহ) দ্বারা আমল সংক্রান্ত বিধি-বিধানকে উদ্দেশ্য করো হয়েছে ।
আলিমগণ শর্তারোপ করেছেন মুজতাহিদের জন্য কুরআনের জ্ঞান অপরিহার্য। সার্বিকভাবে কুরআনের আয়াতসমূহ জানার পাশাপাশি বিধি-বিধান সম্পর্কিত আয়াতসমূহের ব্যাপারে বিস্তারিত জ্ঞানার্জন করা তার জন্য আবশ্যক । কেননা তিনি এই সব আয়াত থেকেই শরী’আতের আমলযোগ্য বিধানসমূহ উদ্ভাবন করবেন । সে কারণেই এ ধরনের আয়াতসমূহ যথাযথভাবে জানা খুবই জরুরী।
আরবী ভাষায় এ বিষয়ে অনেক গ্রন্থ রচনা করা হলেও বাংলা ভাষায় তা খুবই অপ্রতুল। এ অভাব দূরীকরণে “মহাজ্ঞানী আল্লাহর বিধানাবলি [১]” গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশা’আল্লাহ।
সর্বোপরি কুরআনের বিধান জানা এবং সে অনুযায়ী রাসূল (সা.) প্রদর্শিত আমল করতে বইটি সকলের প্রয়োজন।

Reviews
There are no reviews yet.