জীবন যেভাবে গড়বে
260৳ Original price was: 260৳ .156৳ Current price is: 156৳ .
লেখক : ইমাম ইবনু তাইমিয়া (রহ.), শায়খ যুলফিকার আহমদ নকশবন্দি হাফিযাহুল্লাহ
প্রকাশনী : দারুত তিবইয়ান
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 152
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2022
ভাষা : বাংলা
Description
জীবন কখনো আমাদের হতাশা আর নিরাশা উপহার দেয়। এর কারণ হলো, জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদের অপরিণামদর্শিতা এবং ভুল পদক্ষেপ গ্রহণ করা। ফলে আমাদের জীবনে হঠাৎই হতাশার কালো মেঘ নেমে আসে এবং আমাদের আচ্ছন্ন করে ফেলে সবদিক থেকে। তখন আমরা অনুভব করি, আমাদের জীবন যদি এমন না হয়ে—ওমন হতো।
সুতরাং আমাদের জীবনের জন্য প্রয়োজন এমন গাইডলাইনের, যার অনুসরণ করে নিজের জীবন সাজানো যায়, হতাশা আর নিরাশা এড়িয়ে চলা যায়। আর এমন জীবন গঠনে আমাদের পূর্বসূরিদের জীবনাচারের বিকল্প নেই। দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনে তাদের জীবনগাথা আমাদের জন্য অবশ্য অনুসরণীয়।
জীবনকে উজ্জ্বল করার লক্ষ্যে পূর্বসূরিদের পথ ও পন্থাই তুলে ধরা হয়েছে ‘জীবন যেভাবে গড়বে’ বইটিতে। কীভাবে কথা বলব, কীভাবে চলব, এর নকশা তুলে ধরা হয়েছে তাদের কথা ও বাস্তব জীবনে বাস্তবায়নের চিত্র থেকে। একটি সফল জীবন গঠনে বইটি তোমার জন্য পথিকৃৎ হতে পারে। হতে পারে তোমার জীবনের সফলতার সন্ধিক্ষণ।

Reviews
There are no reviews yet.