রাসূল (সা.) ও শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়া প্যাকেজ [সাথে একটি বই ফ্রি]

Original price was: 960৳ .Current price is: 672৳ .

লেখক : আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.), ইমাম বায়হাকী
প্রকাশনী : সন্দীপন প্রকাশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা :
কভার : হার্ড কভার
সংস্করণ :
ভাষা :

Description

Description

রাসূলে আরাবি (সা.)-
নবিজি ﷺ-এর জীবনী অত্যন্ত মহান ও মর্যাদাপূর্ণ একটি বিষয়। নবি ও রাসূল হিসেবে মুহাম্মাদ ﷺ-এর আগমন এবং ইসলামের উত্থান সম্পর্কে বিস্তারিত জানা যায় তাঁর সীরাত থেকে। অসহনীয় কষ্টের পর আল্লাহ কীভাবে সাফল্য দেন, তা উপলব্ধি করা যায় নবি ও সাহাবিদের জীবনী থেকে।

অন্য যে কারও জীবনীর চেয়ে নবিজীবন অধ্যয়নে শিক্ষা লাভ করা যায় অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা কীভাবে তাঁর নবিকে প্রস্তুত করলেন, মানুষের অন্তরে কীভাবে প্রোথিত করলেন তাঁর কিতাবের শিক্ষা, অনেক শক্তিশালী ও বিশাল বিশাল শত্রুদলের বিরুদ্ধে ছোট্ট একটি দলকে কেমন করে বিজয় দান করলেন, চারদিকে মিথ্যে আর পাপ-পঙ্কিলতার সয়লাবের মাঝে ইসলামের সত্য ও সৌন্দর্যকে কীভাবে সমুন্নত করলেন—এসবের মাঝে নিহিত রয়েছে বহু প্রজ্ঞা।

নবি ﷺ-এর জীবনী পড়ে মুসলিমরা তাদের দ্বীনকে গভীরভাবে বুঝতে শেখে। তাই নবিজির জীবদ্দশা থেকে নিয়ে এখন পর্যন্ত আলিমগণ নবিজীবন-সংক্রান্ত তথ্যের বিশুদ্ধতার ব্যাপারে খুবই সাবধানী। কিন্তু অনেকেই নবিজীবন নিয়ে কাজ করতে গিয়ে এতে মনগড়া, অবান্তর আলোচনা প্রবেশ করিয়েছে। ফলে দিনশেষে দেখা যায়, ইসলামের নবির জীবনীতে অনেক তথ্য স্বয়ং ইসলামের শিক্ষারই বিপরীত।

‘রাসূলে আরাবী’ বইটি বিশুদ্ধ উৎসের ভিত্তিতে লেখা রাসূলুল্লাহ ﷺ-এর জীবনী। এই বইটি লিখতে লেখক সাহায্য নিয়েছেন কুরআন, বিশুদ্ধ তাফসীর, বিশুদ্ধ হাদীস এবং অন্যান্য বিশুদ্ধ সীরাহ-গ্রন্থের মতো বিশুদ্ধ উৎসের।

শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা-
আমাদের আদি-নিবাস ছিল জান্নাত। কোনো এক কারণে আমাদেরকে দুনিয়ায় আসতে হয়েছে। এখান থেকে আমরা আবারও জান্নাতে পাড়ি জমাব ইন শা আল্লাহ। তার আগে জান্নাতে যাওয়ার পাথেয় অর্জন করে যাব এই দুনিয়া থেকেই।

দুঃখের বিষয় হলো, আমরা অনেকেই আমাদের চূড়ান্ত গন্তব্যের কথা ভুলে যাই। অল্প সময়ের জন্য অতিথি হয়ে আসা এই পৃথিবীকেই আমরা চিরস্থায়ী আবাস ভেবে ভুল করি। গন্তব্যের কথা ভুলে গিয়ে গন্তব্যে পৌঁছানোর মাধ্যমকেই আঁকড়ে ধরি।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আমাদের জন্যই বলে গিয়েছেন,
‘দুনিয়াতে অপরিচিত হয়ে বসবাস করো, যেন তুমি একজন মুসাফির।’

হ্যাঁ, অস্থায়ী এই দুনিয়াতে আমরা জীবনযাপন করব একজন মুসাফিরের মতো। এই সফরে আমরা জান্নাতের পাথেয় অর্জন করব। জান্নাতের পাথেয় অর্জনের এই সফরে আমাদের সঙ্গী হবে ইমাম বাইহাকি রচিত প্রায় ১০০০ বছর পূর্বের কিতাব ‘আয-যুহদুল কাবীর’। বক্ষ্যমাণ গ্রন্থটি সেটির-ই অনুবাদ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “রাসূল (সা.) ও শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়া প্যাকেজ [সাথে একটি বই ফ্রি]”

Your email address will not be published. Required fields are marked *