সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সব দোয়া পড়তেন
55৳ Original price was: 55৳ .44৳ Current price is: 44৳ .
লেখক : মুফতি কাজী মুহাম্মদ ইবরাহিম
প্রকাশনী :
বিষয় : দুআ ও যিকির
পৃষ্ঠা :
কভার : হার্ড কভার
সংস্করণ :
ভাষা :
Description
(হে রাসূল !) আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান (কখনোই সমান নয়)। নিশ্চয় জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে।
(সূরা যুমার-৯)
“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ” এ কালেমার সাক্ষ্য সকল ফরজের মধ্যে সর্বপ্রথম ফরজ। প্রথমাংশের অর্থ হলো, আল্লাহ ব্যতীত কোন সত্য মা’বুদ নেই, দ্বিতীয়াংশের অর্থ হলো, মুহাম্মাদ আল্লাহর রাসূল। এ বাক্যের সারমর্ম হলো, ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর আর ইবাদতের পদ্ধতি হতে হবে একমাত্র মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার তরীকা ও পদ্ধতির বাইরে কোন ইবাদত করা হলে তা বিদআত তথা নবউদ্ভাবিত কুসংস্কাররূপে আখ্যায়িত হবে।
পাঁচ ওয়াক্ত ফরজ সালাত, জুমু’আর সালাত এবং কোন জামাতবদ্ধ সালাতের পর ইমামের নেতৃত্বে হাত তুলে তথাকথিত মুনাজাত নামক যে কৃত্রিম আনুষ্ঠানিক দোয়া করা হয় তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। বরং তার চিরাচরিত সুন্নাতের পরিপন্থি একটি নবউদ্ভাবিত সম্মিলিত বিদআত ও সীমালঙ্ঘন।

Reviews
There are no reviews yet.