উইঘুরের মেয়ে

Original price was: 300৳ .Current price is: 150৳ .

লেখক : শাহ মুহাম্মাদ খালিদ
প্রকাশনী : রাহনুমা প্রকাশনী
বিষয় : ইসলামি বিবিধ বই
পৃষ্ঠা : 192
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2021
ভাষা : bangla

Description

Description

অনেকক্ষণ ধরে একটা বড় স্টিমারের অপেক্ষা। ছোট ছোট বোট আসছে। তবে ছোট বোট দেখতে আমরা আসিনি, যা দেখতে এসেছি তার জন্য লাগবে বড় জাহাজ। শেষতক একটা বড় জাহাজ চলেই এল। উজ্জ্বল হয়ে উঠল আম্মার মুখ। পৃথিবী-বিখ্যাত একটা স্থাপত্যকীর্তির দর্শক হতে যাচ্ছেন তিনি। লন্ডনের টেমস নদীর ওপর শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই ব্রিজ বিশ্বময় পরিচিতি পেয়েছে তার বিশেষ নির্মাণশৈলীর কারণে। ব্রিজটা এত নিচু, সামান্য উঁচু কোনো জাহাজ বা স্টিমার এলে ব্রিজের পাটাতনের সাথে তা আটকে যাবে। ফলে এ ধরনের নৌযান অতিক্রমের জন্য নেওয়া হয় ভিন্ন ব্যবস্থা। আম্মা দেখতে লাগলেন। লাইটপোস্টে লাল বাতি জ্বলে উঠতেই গাড়িগুলো সব থেমে গেল। ব্রিজের উভয় পাশের রাস্তায় একটা অটোমেটিক ব্যারিকেড চলে এল। জাহাজটি আরেকটু কাছাকাছি আসতেই ব্রিজটা ঠিক মাঝখান থেকে দু-ভাগ হয়ে ওপরে উঠে যেতে লাগল। জাহাজ অবলীলায় পার হয়ে গেল।

Reviews

There are no reviews yet.

Be the first to review “উইঘুরের মেয়ে”

Your email address will not be published. Required fields are marked *