হাদিস অস্বীকারকারি আহলে কুরআন
400৳ Original price was: 400৳ .240৳ Current price is: 240৳ .
লেখক : মাওলানা আকরাম ভূইঁয়া
প্রকাশনী : আশরাফুল মাখলুকাত প্রকাশন
বিষয় : হাদিস বিষয়ক আলোচনা
পৃষ্ঠা : 208
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st editon, 2025
ভাষা : বাংলা
Description
ফিতনার প্রতিটি উপকরণ লোভনীয়। উপরে চাকচিক্য ভেতরে ফাঁকা। সবটা জুড়ে কেবলই ধোঁকা। ফিতনাবাজদেরও সে একই রূপ। এদের রয়েছে বাকপটুতার ভয়ংকর গুণ। কথা শোনলে মনেই হবে না এরা শয়তানের দোসর কিংবা মুমিনদের ঈমান হরণ করাই এদের মূল নিশানা।
সমাজে প্রতিনিয়ত বাড়ছে ফিতনা আর ফিতনাবাজদের দৌরাত্ম্য। সরলমনা মানুষদের অবস্থা এমন যে, ঈমান নিয়ে ঘর থেকে বের হচ্ছে তো এদের খপ্পরে পড়ে বাড়ি ফিরছে শূন্য হাতে। কখনো কখনো ঈমানহারা হচ্ছে ঘরে বসেই এদের শ্রুতিমধুর কথা ইউটিউব, ফেসবুক ইত্যাদি মাধ্যমে শোনে শোনে। কথা শোনে মনে হতে পারে না জানি কতবড় পণ্ডিত, অথচ দ্বীনের মৌলিক জ্ঞানটুকু এরা রাখে না।
প্রতিনিয়ত বাড়ছে ফিতনার সংখ্যা। কিছু ফিতনার উৎপত্তি কাল অনেক আগে হলেও প্রসারিত হচ্ছে প্রতিনিয়ত। এমনই একটি ফিতনা হলো “আহলে কুরআন ফিতনা।” তাদের মূলমন্ত্র হলো, “কুরআনের মাধ্যমেই সবকিছুর সমাধান হতে হবে, অন্য কিছুর প্রয়োজন নাই, প্রয়োজন কখনোই ছিল না।”
কুরআনের মাধ্যমে সবকিছুর সমাধান করতে গিয়ে তারা রাসুল ﷺ এর হাদিসসমূকে বিনাবাক্যে অস্বীকার করে বসে। এদের মতে রাসুল ﷺ এর বলা সকল কথাই মিথ্যা; এগুলো বিধান হিসেবে মানার অযোগ্য, সবকিছু মোল্লা-মৌলবিদের বানানো কথা।
বক্ষ্যমান বইটি এই ভণ্ড “আহলে কুরআনদের” মুখোশ উন্মোচন করতেই রচিত। বইটিতে দেখানো হয়েছে তারা কীভাবে জাতির সাথে ভণ্ডামি করছে, কীভাবে সমাজে ফিতনার বীজ রোপণ করছে। পাশাপাশি তুলে ধরা হয়েছে ইসলামের প্রকৃতি সত্য এবং সঠিক নির্দেশনা। আশা করছি বইটি পাঠে পাঠক একদিকে যেমন ভণ্ডদের পরিচয় জেনে নিজেদেরকে এ ফিতনা থেকে দূরে রাখতে পারবে, অন্যদিকে নিজেকেও করতে পারবে ইসলামি জ্ঞানে সমৃদ্ধ; যা বর্তমান সময়ে নিজের ঈমান-আমল রক্ষায় বেশ প্রয়োজন।
প্রতিনিয়ত বিভিন্ন ফিতনায় আচ্ছন্ন হতে থাকা মুসলিম উম্মাহ ও বাংলা জনপদের মুসলমানদের ঈমান রক্ষায় বইটি পড়ে সকলে “আহলে কুরআন” ফিতনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছি।
দীর্ঘদিন বইটির সম্পাদনার সাথে যুক্ত ছিলাম। লেখকের আলোচনায় বেশ উপকৃত হয়েছি। আশা করছি অন্যরাও উপকৃত হবে। আল্লাহ তায়ালা বইটিকে দ্বীনের খেদমতে কবুল করুন। “আহলে কুরআন” ফিতনা প্রতিরোধে বইটিকে একটি ঢাল হিসেবে কবুল করুন। লেখক, প্রকাশকসহ বই সংশ্লিষ্ট সকলের ভুলত্রুটি ক্ষমা করে উত্তম জাযা দান করুন।
—আদিব সালেহ।
লেখক || শিক্ষক || ঔপন্যাসিক

Reviews
There are no reviews yet.