অবরোধ-বাসিনী

Original price was: 100৳ .Current price is: 70৳ .

লেখক : বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
প্রকাশনী : সুচয়নী পাবলিশার্স
বিষয় : নারী সম্পর্কীয়
পৃষ্ঠা :
কভার : হার্ড কভার
সংস্করণ :
ভাষা : bangla

Description

Description

“অবরোধ-বাসিনী” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ কতকগুলি ঐতিহাসিক ও চাক্ষুস সত্য ঘটনার হাসি-কান্না লইয়া “অবরােধবাসিনী” রচিত হইল। পাঠক-পাঠিকা অধিকাংশ স্থলে হাসিবেন,সন্দেহ নাই; কিন্তু কোন কোন স্থলে তাহাদের মনে সমবেদনার উদ্রেক হইবে এবং আমার বিশ্বাস তাহারা তাহেরা’ মরহুমার অকাল মৃত্যুতে দুই বিন্দু অশ্রু বিসর্জন না করিয়া থাকিতে পারিবেন না। অবসরপ্রাপ্ত স্কুল-ইনসপেক্টর পরম ভক্তিভাজন জ্ঞান-বৃদ্ধ মৌলবী আবদুল করিম সাহেব বি.এ.এম.এল.সি. দয়া করিয়া “অবরােধবাসিনী”র ভূমিকা লিখিয়া দিয়াছেন,সেজন্য তাহাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি কারসিয়ঙ্গ ও মধুপুর বেড়াইতে গিয়া সুন্দর সুদর্শন পাথর কুড়াইয়াছি; উড়িষ্যা ও মাদ্রাজে সাগর তীরে বেড়াইতে গিয়া বিচিত্র বর্ণের বিবিধ আকারের ঝিনুক কুড়াইয়া আনিয়াছি। আর জীবনের ২৫ বৎসর ধরিয়া সমাজসেবা করিয়া কাঠমােল্লাদের অভিসম্পাত কুড়াইতেছি। হজরত রাবিয়া বসরী বলিয়াছেন,ইয়া আল্লাহ্। যদি আমি দোজখের ভয়ে এবাদত করি,তবে আমাকে দোজখে নিক্ষেপ কর; আর যদি বেহেশতের আশায় এবাদত করি তবে আমার জন্য বেহেশত হারাম হউক।” আল্লাহর ফজলে সমাজসেবা সম্বন্ধে আমিও এখন ঐরূপ বলিতে সাহস করি। আমার ত প্রত্যেকটি নােম গুনাহগার; সুতরাং পুস্তকের দোষ-ক্রটির জন্য এবার পাঠক-পাঠিকাদের নিকট ক্ষমা প্রার্থনা করিলাম না।

Reviews

There are no reviews yet.

Be the first to review “অবরোধ-বাসিনী”

Your email address will not be published. Required fields are marked *