পাশ্চাত্যে ইসলাম ভীতি
300৳ Original price was: 300৳ .240৳ Current price is: 240৳ .
লেখক : সাহাদত হোসেন খান
প্রকাশনী : প্রচলন প্রকাশন
বিষয় : জেনারেল বুকস
পৃষ্ঠা :
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2022
ভাষা : bangla
Description
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার ‘সিন্ধু’ কবিতায় লিখেছেন,’ওরে আয়,ওই মহাসিন্ধুর পার হতে ঘন রণভেরি শোনা যায়,ওরে আয়,ওই ইসলাম ডুবে যায়।’ রচনাকালে কবিতাটির সারমর্ম বুঝা না গেলেও এখন বুঝা যায়। সত্যি ইসলাম ডুবে যাচ্ছে। কান পাতলেই ইসলামের আর্তনাদ শোনা যায়। চারদিকে তাকালে দেখা যাবে মুসলিম বিশ্বে যেন আগুন জ্বলছে। গোটা দুনিয়ার মুসলমানরা রক্তে ভাসছে। যত সমস্যা,যত সংকট সব শুধু মুসলিম বিশ্বে। পত্রপত্রিকার একটি বিরাট অংশ জুড়ে মুসলিম দেশগুলোর সংঘাতের সংবাদ ছাপা হয়। ইলেক্ট্রোনিক মিডিয়ার সংবাদ প্রচারেও মুসলিম বিশ্বের সংঘাত ও সংঘর্ষ একটি উল্লেখযোগ্য স্থান দখল করে রাখে। রাতদিন জঙ্গি ও সন্ত্রাসী শব্দগুলো কানে বাজে। এসব অভিজ্ঞতা আমাদেরকে একটি অশনি বার্তা দিচ্ছে। বইটিতে ইসলামের ক্রন্দন ধ্বনিত হয়ে উঠেছে। তার পরিপ্রেক্ষিতে বইটির নামকরণ যথার্থ হয়েছে।

Reviews
There are no reviews yet.