ইসলাম ও অর্থনৈতিক উন্নয়ন
160৳ Original price was: 160৳ .128৳ Current price is: 128৳ .
লেখক : মুহাম্মাদ উমর চাপরা
প্রকাশনী : বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বি.আই.আই.টি)
বিষয় : ইসলামি অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য
পৃষ্ঠা : 168
কভার : হার্ড কভার
সংস্করণ : 2nd Edition, 2010
ভাষা : বাংলা
Description
ইসলাম ও অর্থনৈতিক উন্নয়ন বইটি ১৯৮৮ সালের সেপ্টেম্বরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত একটি সেমিনারে ড. এম উমর চাপরার উপস্থাপিত প্রবন্ধের বর্ধিত সংস্করণ। বিগত শতাব্দীতে যদিও বিশ্বে পুঁজিবাদী এবং সমাজবাদী দু’টো অৰ্থব্যবস্থা বিদ্যমান ছিল, বর্তমানে কেবল পুঁজিবাদী অর্থব্যবস্থাই গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। বিকল্প হিসেবে ইসলামী অর্থব্যবস্থাই একটি ভারসাম্যপূর্ণ ও সামগ্রিক অর্থ ব্যবস্থার রূপ নিচ্ছে- যা পাশ্চাত্য চিন্তাবিদদেরও নাড়া দিচ্ছে । এ ব্যবস্থার শক্তির ভিত্তি কোন মানুষের তৈরি মতবাদের উপর প্রতিষ্ঠিত নয়, বরং ঐশী গ্রন্থ আল কুরআনই এর মূল ভিত্তি। ড. এম. উমর চাপরা এ অর্থনীতির অন্যতম প্রধান প্রবক্তা। এ অর্থনীতির প্রয়োগের জন্য একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রকে পাশ্চাত্যের পুঁজিবাদী বা প্রাচ্যের সমাজবাদী অর্থব্যবস্থার দিকে তাকিয়ে থাকার দরকার হবে না ৷ মুসলিম বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে এখন ইসলামী অর্থনীতি পড়ানো হয়। সুতরাং ইসলামী সামগ্রিক দৃষ্টিকোণের প্রতিফলন ঘটানোর জন্য অর্থনীতির বিভিন্ন বিষয়ের উপর অধ্যয়নের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যেহেতু সকল মুসলিম দেশ উন্নয়নশীল দেশের অন্তর্গত, সেহেতু উন্নয়ন অর্থনীতির উপর একটি টেকস্ট বইয়ের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হয়ে আসছিল। যদিও এ বিষয়ের উপর কিছু বই আজকাল পাওয়া যায়, তথাপি এমন একটি টেক্সট বইয়ের প্রয়োজনীয়তা রয়েছে, যে বইতে উন্নয়নের ক্ষেত্রে নিউক্লাসিক্যাল এবং সমাজতান্ত্রিক কৌশলসমূহের মূল্যায়ন করা হয়েছে এটা দেখানোর জন্য যে, কেন এ সমস্ত কৌশল মুসলিম দেশসমূহকে তাদের উন্নয়ন অর্জনে সফলতার মুখ দেখাতে পারেনি বা ব্যর্থ হয়েছে। ইসলামিক সামগ্রিক দৃষ্টিভঙ্গি ও আদর্শের সাথে সামঞ্জস্য রয়েছে এমন একটি উন্নয়ন কৌশল বিনির্মাণে মুসলিম দেশগুলিকে সাহায্য করতে হলে ওরকম একটি টেক্সট বইয়ের অবশ্যই প্রয়োজন রয়েছে। এরূপ একটি প্রয়োজন পূরণার্থে বইটি রচনা করা হয়েছে।

Reviews
There are no reviews yet.