নামাজের এ টু জেড

Original price was: 60৳ .Current price is: 45৳ .

লেখক : নাজমুস সাকিব
প্রকাশনী : আকিজ-মনোয়ারা প্রকাশনী
বিষয় : সালাত/নামায
পৃষ্ঠা :
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2023
ভাষা :

SKU: 27192 Category:
Description

Description

ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ । রাসুল সা. বলেছেন, কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে । তাই সঠিকভাবে নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ শেখার জন্য বাংলাভাষার বিশেষজ্ঞ আলিমগণ অনেক বই লিখেছেন। মাশাআল্লাহ। এসব বই যেমন তথ্যপূর্ণ তেমনই বিস্তারিত। তবে আমরা চেয়েছি, সহজে ও সংক্ষেপে নামাজের প্রয়োজনীয় বিষয়গুলো সচিত্র তুলে ধরতে, যেন একজন সাধারণ মুসলিম বা নওমুসলিম ভাই খুব সহজে নিজে নিজে সালাত আদায়ের পদ্ধতি বুঝতে পারেন। এ উদ্দেশ্য সামনে রেখে আমাদের এই বইটি সাজানো হয়েছে । নামাজের পূর্ব প্রস্তুতি ও পূর্ণাঙ্গ নামাজ আদায়ের পদ্ধতি ধাপে ধাপে আমরা চিত্রসহ এই বইয়ে তুলে ধরেছি ।

নামাজের মাসআলার ক্ষেত্রে আমরা সুন্নাহসম্মত মতগুলোকে প্রাধান্য দিয়েছি । যেসব বিষয়ে একাধিক সুন্নাহ সমর্থিত মত রয়েছে সেসব ক্ষেত্রে আমরা একটি মত উল্লেখ করেছি। অন্যান্য মতের বিষয়ে ইঙ্গিত রয়েছে । আমরা চাই, নামাজের নিয়মাবলির মতভেদকে কেন্দ্ৰ করে কখনোই যেন মুসলিম উম্মাহর মধ্যে মতানৈক্য সৃষ্টি না হয় ।

আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করেন, এই কাজ যেন আমাদের জন্য পরকালে কল্যাণ বয়ে আনে—এটিই আমাদের একমাত্র চাওয়া।

Reviews

There are no reviews yet.

Be the first to review “নামাজের এ টু জেড”

Your email address will not be published. Required fields are marked *