ফজর ও রমজানের শ্রেষ্ঠ মোটিভেশন একসাথে (প্যাকেজ)

Original price was: 500৳ .Current price is: 250৳ .

লেখক : ড. রাগিব সারজানী
প্রকাশনী : মাকতাবাতুল হাসান
বিষয় : সালাত/নামায
পৃষ্ঠা : 280
কভার : হার্ড কভার
সংস্করণ :
ভাষা : বাংলা

SKU: 62363 Category:
Description

Description

ফজর আর করব না কাজা
সুন্দর পৃথিবীর জন্য প্রয়োজন পরিবর্তনের। পরিবর্তন কর্ম ও বিশ্বাসের, চিন্তা ও চিন্তাধারার। ইসলামী সমাজ ও মুসলিম উম্মাহর জীবন ও জীবনধারার।
প্রত্যাশিত পরিবর্তনে প্রয়োজন একটি ‘ফজর-প্রজন্ম’ ও ‘প্রভাতী কাফেলা’র!কারণ ফজর স্রষ্টা-নির্ধারিত পরিবর্তন-ক্ষণ।
যুগে যুগে ফজরকালেই ঘটেছে আসমানী পরিবর্তন। প্রভাতী কাফেলাই রচনা করেছে প্রতিটি বদলে দেওয়ার দাস্তান। প্রভাত ও ফজর-প্রজন্মতেই জড়িয়ে আছে আগামী-পৃথিবীর চূড়ান্ত আয়োজন!যে পরিবর্তনের প্রতীক্ষায় প্রতিটি মুসলমান, দাজ্জাল ও দাজ্জালী শক্তির পতনে ঈসা মাসীহের আগমন, গৌরবের আলকুদস হতে সূচিত বিজয়ের কাক্সিক্ষত সেই মাহেন্দ্রক্ষণ, তাও তো ফজর-প্রজন্মের মাধ্যমেই! প্রভাত ও ফজর-কালেই তার বাস্তবায়ন!ফজর নামায মুমিনের এক ঈমানী পরীক্ষা।
এটাই হয়তো জীবনের শেষ রমজান
লে গেছে জীবনের কতগুলো রমযান!
পুষ্পিত বসন্তের সুবাসিত ফল্গুধারা নিয়ে! রহমত-মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে!
দরজায় কড়া নাড়ছে আরেকটি ‘মাহে রমযান‘!
অসামান্য অর্জন ও অত্যুচ্চ প্রাপ্তির অপার সম্ভাবনা নিয়ে!কিন্তু ….।
কীভাবে যেন কেটে যায় দিনগুলো!
হেলায়-ফেলায়- অবহেলায়-উদাসীনতায়!
মাস শেষে আফসোস! বার দু’য়েক দীর্ঘশ্বাস!
রমযান এল, রমযান গেল, এগার মাসের মতই!অথচ ….।
এই রমযানই হয়তো জীবনের শেষ রমযান!
শেষ সুযোগ ক্ষমা লাভের! শেষ সুযোগ প্রাপ্তি ও অর্জনের! গতবার কতজন ছিলেন! সাহরীতে-ইফতারীতে! জীবনের পরতে-পরতে!
আজ তারা নির্জন কবরে! রমযান শেষেই হয়তো আমার পালা, ডাক আসার!

Reviews

There are no reviews yet.

Be the first to review “ফজর ও রমজানের শ্রেষ্ঠ মোটিভেশন একসাথে (প্যাকেজ)”

Your email address will not be published. Required fields are marked *