আদর্শ পরিবার ও পরিবেশ
220৳ Original price was: 220৳ .154৳ Current price is: 154৳ .
লেখক : আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী
প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স
বিষয় : পারিবারিক জীবন
পৃষ্ঠা : 144
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st, 2010
ভাষা : বাংলা
Description
আল্লাহ জাল্লা শানুহ মানুষের জন্য গৃহকে আবাস স্থল করেছেন।
তিনি তাঁর সম্পদ বান্দার উপর পরিপূর্ণ করার জন্য গৃহ ও গৃহনির্মাণের বিভিন্ন উপকরণ সৃষ্টি করেছেন। মানুষ গৃহ নির্মাণ করে। সামর্থ্য ও মনমত সে গৃহকে সুসজ্জিত ও সংরক্ষিত করে নেয়। যে গৃহ তাঁর মাথা গোঁজার ঠাই, আশ্রয়স্থল, আত্মরক্ষার স্থান, ইজ্জত ও সম্ভ্রম রক্ষার ক্ষেত্র এবং আরো বহু কল্যাণ সাধনের জায়গা।
ঘর মানুষের পান, ভোজন, শয়ন ও বিশ্রামাগার, দেহ ও মনের আনন্দনিকেতন, নির্জনতাবলম্বন ও স্বস্তির নিঃশ্বাস ত্যাগের আবাস; পরিবার ও পরিজনের সাথে একত্রে সুখ ভোগ করার বাসস্থান।
গৃহ নারীর জন্য সতীত্ব ও নারীত্ব রক্ষার পর্দা ও নিবাস। জাহেলিয়াতের যুগের মত নগ্নতার সাথে নিজেকে প্রদর্শন করে না বেড়িয়ে নারী এ গৃহে আত্মগোপন করে।
এ ধরণীতে যারা গৃহহীন; যাদের দেহকে শীত ও তাপ থেকে বাঁচাবার জন্য মাথা গোঁজার এতটুকু ঠাই বলতে নেই, যারা এ বিশ্ববালাখানার আসমানি ছাদের নিচে মাটির বিছানায় শয়ন করে কালাতিপাত করে, যারা ফুটপাতে, সাময়িক শরণার্থী শিবিরে, ষ্টেশনে ও প্রতীক্ষালয়ে জীবনাতিবাহিত করে তাদের প্রতি লক্ষ্য করলে অতি সহজে গৃহের কদর ও মান নির্ণয় করা যায়। গৃহহারা অবস্থায় মানুষের অবস্থা দর্শন করলে ঘর কত বড় সম্পদ তা অনুমেয় করা যায়।
আল্লাহ জাল্লাত কুদরাতুহু যখন বানু নাযির ইহুদী-গুষ্টির নিকট হতে প্রতিশোধ গ্রহণ করার ইচ্ছা করলেন তখন তাদেরকে এই সম্পদ হতে বঞ্চিত করলেন এবং তাদের গৃহাদি ধ্বংস করে তাদেরকে নির্বাসিত করলেন।

Reviews
There are no reviews yet.