ইসলামি দৃষ্টিকোণ থেকে অর্থশাস্ত্রের ভবিষ্যৎ

Original price was: 300৳ .Current price is: 240৳ .

লেখক : ড. এম ওমর চাপরা
প্রকাশনী : বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বি.আই.আই.টি)
বিষয় : ইসলামি অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য
পৃষ্ঠা : 430
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2011
ভাষা : বাংলা

Description

Description

একবিংশ শতাব্দিতে এসে প্রচলিত অর্থশাস্ত্র সম্পর্কে মানুষকে নতুন করে ভাবতে হচ্ছে। মুসলমান পণ্ডিতগণই শুধু নয়, অনেক অমুসলিম অর্থশাস্ত্রবিদও বর্তমানে প্রচলিত অর্থশাস্ত্রের অক্ষমতা, ব্যর্থতা ও ভুল-ত্রুটি সম্পর্কে কেবল সচেতনই হননি, প্রচলিত অর্থশাস্ত্র বাতিল করে এ বিষয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করার দাবীও তুলেছেন। দু’শত বছর যাবৎ গড়ে তোলা প্রচলিত অর্থশাস্ত্রে সবই কি ভুল? অবশ্যই তা নয়। তবে, অনেক ভ্রান্ত-নীতি ও ভ্রান্ত-দৃষ্টিভঙ্গির কারণে প্রচলিত অর্থশাস্ত্র মানুষের সার্বিক অর্থনৈতিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। বিশ্বখ্যাত ইসলামি অর্থশাস্ত্রবিদ ড. এম ওমর চাপরা তার লিখিত The Future of Economics: An Islamic Perspective গ্রন্থে ইবনে খালদুনসহ প্রখ্যাত ইসলামি চিন্তাবিদগণের ব্যাখ্যা-বিশ্লেষণের আলোকে এ জাতীয় সমস্যার স্বরূপ বিশ্লেষণ ও সমাধানের দিক নির্দেশনা দিয়েছে। সমসাময়িক মুসলিম বিশ্বে একজন নেতৃস্থানীয় প্রভাবশালী বুদ্ধিজীবি হিসেবে প্রতিষ্ঠিত ওমর চাপরা বইটিতে একটি নতুন পথ দেখিয়েছেন। বইটি কেবল মাত্র ইসলামি অর্থশাস্ত্রীয় রচনাবলীর জন্য একটি মৌলিক অবদান শুধু নয়, বরং সমসাময়িক অর্থনৈতিক বিতর্কেও এটি একটি মৌলিক অবদান। গভীর পান্ডিত্যপূর্ণ ও সৃজনশীল চিন্তার ফসল এ বইটি মুল ধারার অর্থশাস্ত্রের এক শক্তিশালী অথচ ভারসাম্যপুর্ণ সমালোচনা, এবং, অর্থশাস্ত্রকে তার ইহজাগতিক ও পাশ্চাত্য কেন্দ্রিক খোলস থেকে বের করে আনার লক্ষ্যে এক শক্তিশালী আবেদন। মানবতার সেবায় ব্যবহার করার জন্য অর্থশাস্ত্রকে নৈতিক ও সাম্যবাদি সংশ্লেষের সাথে পুণ: সম্পর্কিত করার পক্ষে তিনি এক বিশাল যুক্তি উপস্থাপন করেছেন। এ বইটি যে বার্তা বহন করছে তা হচ্ছে যে, মানব জাতির জন্য উপযোগী একটি ন্যায় ভিত্তিক বিশ্ব ব্যবস্থার সন্ধানে অর্থশাস্ত্রের যেমন প্রয়োজন ইসলামি দৃষ্টিকোন থেকে নৈতিক সমৃদ্ধি অর্জন, নিজেদের জীবনে নতুন কোন অধ্যায় শুরু করতে চাইলে মুসলিম উম্মাহ’রও তেমনি প্রয়োজন অর্থশাস্ত্রের ইতিহাস ও তাদের নিজেদের ত্রুটি সম্পর্কে আরো বেশী মনযোগী হওয়া। আমাদের সকলকে অবশ্যই রুঢ় বাস্তবতার মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে এবং আকাশকুসুম কল্পনা ও সহজ ফাঁকাবুলি আওড়ানো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। বাংলা ভাষা-ভাষি পাঠকদের মধ্যে এ জাতীয় গ্রন্থের ব্যাপক চাহিদা রয়েছে। এ প্রেক্ষিত সামনে রেখেই গ্রন্থটির ভাষান্তর উপস্থাপন করা হয়েছে। গ্রন্থটির বিষয়বস্তু পাঠকদের চিন্তার জগতকে নাড়া দেবে এবং তাদেরকে আলোকিত মানুষ হতে সাহায্য করবে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইসলামি দৃষ্টিকোণ থেকে অর্থশাস্ত্রের ভবিষ্যৎ”

Your email address will not be published. Required fields are marked *