ইসলামের দৃষ্টিতে চিত্তবিনোদন ও খেলাধুলা
80৳ Original price was: 80৳ .53৳ Current price is: 53৳ .
লেখক : আবদুর রহমান
প্রকাশনী : মাহমুদ পাবলিকেশন্স
বিষয় : ইসলামি বিধি-বিধান ও মাসআলা-মাসায়েল
পৃষ্ঠা : 128
কভার : হার্ড কভার
সংস্করণ : First Published-2010
ভাষা : বাংলা
Description
ভূমিকা ইসলাম সর্বকালের ও সর্বযুগের জন্যে প্রযোজ্য পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। যা মানুষকে মানবিক জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। যার মাধ্যমেই কেবল মানুষ পরকালের সফলতার সাথে সাথে দুনিয়ার বুকে ও সুখে স্বাচ্ছন্দ্যে সানন্দে দিনাতিপাত করতে পারে। বর্তমান আধুনিকতার যুগে নিত্য নতুন খেলাধুলা আবিষ্কৃত হচ্ছে। চিত্তবিনোদন ও মনোরঞ্জনের জন্যে প্রতিনিয়ত সংযোজিত হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম। শরীয়তের দৃষ্টিতে এসব খেলাধুলা ও বিনোদনের হুকুম কী এ ব্যাপারে আমরা অনেকেই অবগত নই। ফলে চরম পন্থা ও শিথিলতা (ইফরাত তাফরীত) -এর এযুগে তথাকথিত আধুনিকতা ও প্রগতির ধ্বজাধারী একটি শ্রেণী নামায, রোযা, দুনিয়া, আখিরাত থেকে সম্পূর্ণ উদাসীন হয়ে গোটা যিন্দেগীকে কেবল খেল তামাশা ও চিত্তবিনোদনে প্রবৃত্ত রেখেছে। আর একটি শ্রেণী এ ধারণা পোষণ করছে, ইসলাম কেবল ইবাদত ও ভয়ভীতির নাম, যেখানে খেলাধুলা ও আনন্দ উল্লাসের কোনো স্থান নেই। খেলাধুলা ও চিত্ত বিনোদনের নাম শুনলেই ভ্রুকুঞ্চিত করে। এমনকি নানা ব্যাঙ্গোক্তি ও অশ্রাব্য মন্তব্যও করে।

Reviews
There are no reviews yet.