উসূল আল ফিকহ
90৳ Original price was: 90৳ .72৳ Current price is: 72৳ .
লেখক : শাহ আবদুল হান্নান
প্রকাশনী : বিআইআইটি পাবলিকেশন্স
বিষয় : ফিকাহ ও ফতওয়া
পৃষ্ঠা : 63
কভার : হার্ড কভার
সংস্করণ : 2nd Published, 2020
ভাষা : বাংলা
Description
ইসলামি শরিআহর বিধিবিধান সুষ্ঠুভাবে অনুধাবন করার জন্য ইসলামি আইন শাস্ত্রের মূলনীতি ব্যাখ্যার পদ্ধতি জানা অতীব গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শাহ্ আবদুল হান্নানের ইংরেজিতে রচিত Usul al-Fiqh: Principles of Islamic Jurisprudence গ্রন্থটি এ দেশে প্রকাশিত একটি ছোট অথচ মৌলিক রেফারেন্স বই। ইসলামি চিন্তক শাহ্ আবদুল হান্নান ত্রিশ বছরেরও অধিক সময় ধরে উসূল আল-ফিকহর ওপর পড়াশুনা ও গবেষণা করেছেন। তিনি এ সংক্রান্ত বেশ কয়েকটি ক্ল্যাসিক ও আধুনিক বই এবং শীর্ষস্থানীয় স্কলারদের লেখা পর্যালোচনা করেছেন এবং সেগুলোর ভিত্তিতে শিক্ষিত সমাজের জন্য ইংরেজি বইটি রচনা করেছিলেন- যা পাঠকমহলে খুবই সমাদৃত হয়েছে। বইটি বিশেষভাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কুরআন, সুন্নাহ ও ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এবং সাধারণভাবে বাংলাভাষী মুসলিমদের জন্য একটি সুখপাঠ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

Reviews
There are no reviews yet.