কেমন ছিলেন নবিযুগের নারীরা? (ইজরা পাবলিকেশন্স)
405৳ Original price was: 405৳ .312৳ Current price is: 312৳ .
লেখক : ড. আদহাম আশ শারকাবি, পপুলার সিরিজ, ড. আমিরা সায়িদি
প্রকাশনী : ইজরা পাবলিকেশন্স
বিষয় : মহীয়সী নারী জীবনী
পৃষ্ঠা :
কভার : হার্ড কভার
সংস্করণ :
ভাষা : বাংলা
Description
তুমিও হতে পারো নারী সাহাবির মতো: জীবনটা হলো কিছু ঘূর্ণায়মান গল্পের সমষ্টি। জন্মে,প্রজন্মে মূল গল্পগুলো একই থাকে,কেবল পালটে যায় চরিত্রগুলো। সাকি যেই পানপাত্র থেকে আজ পান করেছে,আগামীকাল অন্য কেউ সেখান থেকেই পান করবে। আজ যে ঘটনাটা ঘটেছে,অবশ্যই অতীতেও এমন কোনো ঘটনা ঘটেছিল। এখন যেই পরিস্থিতিটাকে আমরা নতুন মনে করছি,অবশ্যই পূর্বেও এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অতীত নিয়ে যার জানাশোনা থাকে,বর্তমান ও ভবিষ্যতের মুখোমুখি হতে তার কোনো দ্বিধা কাজ করে না। অতীত ও অতীতের মানুষগুলো হলেন ছায়ার মতো,যে ছায়া আমাদের নিয়ে যায় তাদের শেষ ঠিকানায় : ভালো ভালোর পথে,খারাপ খারাপের জগতে। এই সূত্র ধরেই আহমাদ শারকাবি তার বইয়ের পাতায় পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম কিছু মানুষের জীবনের টুকরো গল্প তুলে ধরেছেন। আর তার সুতায় গেঁথেছেন হৃদয়ঘনিষ্ঠ উপদেশের মুক্তামালা। গল্পের নিপুণ বর্ণনা,জাদুময় গদ্য আর হৃদয়স্পর্শী আবেদন শেষমেশ বইটিকে রূপ দিয়েছে এক মহাকাব্যের। যে মহাকাব্য আত্মপরিচয়ের,আত্ম-উপদেশের,নিজেকে নতুন করে গড়ার।
নবিযুগে নারীর ইলম সাধনা: নারী পুরুষের সহোদরা। দায়িত্ব ও অধিকারের মূল দর্শনে তারা এক। ইলম তন্মধ্যে অন্যতম। নরনারী উভয়েই ইলমের মুখাপেক্ষী। দুনিয়া-আখেরাতের সমূহ লাভ ও ক্ষতির প্রশ্ন জড়িয়ে আছে ইলমের সাথে। তাই নারীকেও ইসলাম ইলমের পথে অবস্থান করতে জোড়ালো আহ্বান জানিয়েছে, ফরজ করেছে তার ওপর ইলমশিক্ষা। ইসলামের প্রধান উৎস কুরআন ও হাদিস উভয়ই নারীর ইলমি পথের উৎসাহ এবং উক্ত পথ সুগম করার ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
নবিযুগ ইসলামের প্রধান সময়। সে যুগের সব কিছুই মুসলিম উম্মতের প্রকৃত আদর্শ। তাই আমরা অত্র আলোচনায় ইলমের ময়দানে নবিযুগের নারীর চিত্র, বৈশিষ্ট্য ও চমৎকারিত্ব উপস্থাপনের চেষ্টা করেছি। দেখাতে চেষ্টা করেছি, নবিযুগের নারী ইলমকে কেমন আপন করে নিয়েছিল, কীরূপ গুরুত্ব ছিল তাদের ইলমের প্রতি। সমাজ, সংসার, লজ্জার বাধা তাকে ইলম অর্জনের পথ থেকে দূরে রাখতে পারেনি। আখেরাতের প্রেরণায় উজ্জীবিত হয়ে সে তার অগ্রগণ্য চাহিদা পূরণে সর্বপ্রকার প্রচেষ্টা ব্যয় করেছিল। এমনকি তার অধ্যবসায় তাকে পৌঁছে দিয়েছিল জগতের ঈর্ষা ভরা চাহনির আসনে।
সংক্ষেপে বইটিতে একে একে পাবেন ইলমের পরিচয়, গুরুত্ব ও মাহাত্ম্যের বর্ণনা, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ইলম শিক্ষা ও তার দ্বীনের দীক্ষার বিষয়ে কতটা যত্নবান ছিলেন আর এজন্য কী কী পথ অবলম্বন করেছিলেন, আরও পাবেন স্বয়ং নারী ইলমের ব্যাপারে কতটা উদগ্রীব ছিল আর তার প্রচেষ্টা তাকে কতটা অনন্য করে তুলেছিল, পাবেন নবিযুগের আলেমা মুহাদ্দিসা ফকিহা নারীদের ইতিবৃত্ত, পাবেন মুসলিম মনীষী ও ভাষ্যকারগণের বক্তব্য, মন্তব্য ও ব্যাখ্যার অপূর্ব এক সমাহার।

Reviews
There are no reviews yet.