ছবি ও মূর্তি

Original price was: 63৳ .Current price is: 50৳ .

লেখক : মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব
প্রকাশনী : হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ
বিষয় : শিরক, বিদয়াত ও কুসংস্কার
পৃষ্ঠা : 72
কভার : হার্ড কভার
সংস্করণ :
ভাষা : bangla

Description

Description

মূর্তি পূজার সূচনাঃ মানবজাতির আদি পিতা আদম (আঃ) হ’তে দ্বিতীয় পিতা নূহ (আঃ)-এর মধ্যবর্তী সময়ে কিছু নেককার মানুষ জনপ্রিযতা লাভ করেন। নূহ (আঃ)-এর সময়ে তারা মৃত্যুবরণ করলে ইবলীস তাদের ভক্ত অনুসারীদের প্ররোচনা দিল এই বলে যে, ঐসব নেককার লোকদের বসার স্থানে তোমারা তাদের মূর্তি স্থাপন কর এবং সেগুলিকে তাদের নামে নামকরণ কর। শয়তান তাদের যুক্তি দিল যে, যদি তোমরা মূর্তিগুলোকে সামনে রেখে ইবাদত কর, তাহ’লে তাদের স্মরণ করে আল্লার ইবাদতের প্রতি তোমাদের অধিক আগ্রহ সৃষ্টি হবে। তখন লোকেরা সেটা মেনে নিল।

অতঃপর এই লোকেরা মৃত্যুবরণ করলে তাদের পরবর্তী বংশধরগণকে শয়তান কুমন্ত্রণা দিল এই বলে যে, তোমাদের বাপ-দাদারা এইসব মূর্তির পূজা করতেন এবং এদের অসীলায় বৃষ্টি প্রার্থনা করতেন ও তাতে বৃষ্টি হ’ত। একথা শুনে তারা আল্লাহকে বাদ দিয়ে সরাসরি মূর্তিপূজা শুরু রে দিল। অতঃপর এভাবেই মূর্তিপূজার সূচনা হয় কুরআনে নূহের সময়কার ৫ জন পূজিত ব্যক্তির নাম এসেছে। যথাক্রমে অদ, সুওয়া, ইয়াগূছ, ইয়া’ঊক্ব ও নাস্র (নূহ ৭১/২৩)। এদের মধ্যে ‘অদ’ ছিলেন পৃথিবীর প্রথম পূজিত ব্যক্তি যার মূর্তি বানানো হয় (বুখারী হা/৪৯২০ ‘তাফসীর’ অধ্যায়; তাফসীর কুরতুবী, বাগাভী, ইবনু কাছীর, শাওকানী প্রভৃতি)।

অদৃশ্য বস্তুর চাইতে দৃশ্যমান বস্তু মানব মনে দ্রুত প্রভার বিস্তার করে। সেকারণেই অদৃশ্য ব্যক্তি বা সত্তার কল্পনা থেকে মূর্তি ও ছবির প্রচলন ঘটেছে। অবশেষে মূর্তি বা ছবিই মূল হয়ে যায়। ব্যক্তি বা সত্তা অপাঙত্তেয় হয়। যর জন্য মূর্তিপূজায় মূর্তিই মুখ্য হয়, আল্লাহ গৌণ হয়ে যান। সেকারণ নূহ (আঃ) থেকে মুহাম্মদ (ছাঃ) পর্যন্ত সকল নবী মূর্তি পূজাকে ‘শিরক’ বলেছেন এবং সর্বদা এর বিরুদ্ধে মানবজাতিকে সাবধান করেছেন। এমনকি নবীগণের পিতা ইবরাহীম (আঃ) তার সন্তানদেরকে মূর্তিপূজা থেকে বাচাঁনোর জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করে গেছেন (ইবরাহীম ১৪/৩৫)। কেননা ভক্তি ও ভালোবাসা হ্রদয়ের বিষয়। বাহ্যিকভাবে তা ক্ষুণ্ন ও বিনষ্ট হয়। এক সময় মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে যায় ও তার বিধানকে অগ্রাহ্য করে। আর মূর্তির পিছনে তার সময়, শ্রম ও অর্থ ব্যয় করে। অথচ সে ভাল করেই জানে যে, মূর্তির ভাল বা মন্দ কোন কিছুই করার ক্ষমতা নেই। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে সে সর্বদা এর পিছেই লেগে থাকে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ছবি ও মূর্তি”

Your email address will not be published. Required fields are marked *