ছোটদের ইমাম আবু হানিফা (র.)

Original price was: 120৳ .Current price is: 90৳ .

লেখক : শাহেদ আলী
প্রকাশনী : বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ
বিষয় : মুসলিম ব্যক্তিত্ব
পৃষ্ঠা : 48
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st editon, 2025
ভাষা : বাংলা

Description

Description

“ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে”। আজকের শিশু আগামী দিনে জাতির কর্ণধার ও পথপ্রদর্শক। তাই শিশুদের স্মৃতিপটে উত্তরসূরিদের বলদান ও জাতির অগ্রপথিকদের কর্মকাণ্ডের চিত্র অঙ্কন করে দিতে পারবে তারা যেমন নিজেরা ঐতিহ্য সম্পর্কে অবহিত হতে পারে, তেমনি পারে জাতির কল্যাণ ও মুক্তির জন্য নিজেকে বিলিয়ে দিতে।

রাব্বুল আলামীন মানব জাতির জন্যে দীন তথা কল্যাণের পথ হিসেবে আল-ইসলামকে মনোনীত করেছেন। আর এটা অত্যন্ত স্বাভাবিক কথা যে, সৃষ্টির মঙ্গল ও কল্যাণের পথ নির্ধারণ করার ক্ষমতা একমাত্র স্রষ্টার। মানব জাতির সেই জীবন-বিধান আল- ইসলাম দৈনন্দিন জীবনে কিভাবে অনুসৃত হবে তার সুস্পষ্ট নকশা যাঁরা এঁকে গেছেন, তাঁদের মধ্যে ইমাম আযম আবূ হানীফা (র.) শীর্ষস্থানীয় । আমাদের শিশু-কিশোরদের কচি-কাঁচা মন-মানসিকতায় এই মহাপুরুষের জীবনচরিত রেখাপাত করার মতো করে লেখা বই খুবই বিরল। প্রখ্যাত সাহিত্যিক ও গবেষক অধ্যাপক শাহেদ আলী বিরচিত ‘ছোটদের ইমাম আবূ হানীফা (র.)’ শীর্ষক পুস্তিকাটি ইমাম আযম আবূ হানীফা (র.)-এর জীবনী সম্পর্কে লেখা ছোটদের জন্য একটি উল্লেখযোগ্য উপহার।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ছোটদের ইমাম আবু হানিফা (র.)”

Your email address will not be published. Required fields are marked *