ডিভাইন স্পিচ
550৳ Original price was: 550৳ .358৳ Current price is: 358৳ .
লেখক : শরীফ রানধাওয়া, নোমান আলী খান
প্রকাশনী : মুসলিম ভিলেজ
বিষয় : কুরআন বিষয়ক আলোচনা
পৃষ্ঠা : 328
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st
ভাষা : বাংলা
Description
আলহামদুলিল্লাহ, আসসালামু ‘আলা রাসূলিল্লাহ!
আল্লাহর তাওফিকে দীর্ঘযাত্রা শেষ করে প্রতীক্ষিত বইটি সর্বশেষ ধাপ অতিক্রম করে পাঠকের হাতে। মামুন বেপারী ভাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রস্তুতি পর্বের সব স্তরে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য। সকল পরিশ্রম, প্রত্যাশা ও বিনিয়োগ সফল ও সার্থক হতে একমাত্র আল্লাহ তায়ালার কাছ থেকে কবুলিয়াত প্রাপ্তির মাধ্যমে; সেই প্রার্থনাই করি পরম করুণাময়ের কাছে। তাঁর কালামুল্লার খেদমতে ত্রুটিপূর্ণ যৎসামান্য প্রচেষ্টা করতে পেরেছি, সবটুকু তাঁর জন্য, তাঁর পক্ষ থেকে, তাঁর কাছ থেকে প্রতিদানের আশায়।
পরকথা, বইটি খুবই টেকনিক্যাল ধরণের হওয়ায় ভাষা একটু খটমটে; সুখপাঠ্য বলা কঠিন। তবে পাঠক একবার আলোচনার ছাঁচের মধ্যে প্রবেশ করলে, কুরআন বুঝতে পারার এমন একটি সম্ভাবনাময় পথের সন্ধান পাবেন, যার জন্য হৃদয়ে একরকম ভালোলাগা কাজ করবে। এক ধরণের ‘এডভেঞ্চার’-এর আমেজ অনুভব করতে পারবেন বলে মনে করি। ফলে, কুরআন সম্পর্কে নিজের ভেতরকার অনেক ধারণাই তখন পুরাতন হয়ে যাবে। তৈরি হবে কুরআনের কাছাকাছি যাবার নতুন উপলক্ষ্য, নতুন প্রত্যাশা, নতুন আমেজ। সবমিলিয়ে, কুরআনের প্রতি ভালোবাসা তৈরি ও নবায়নের ক্ষেত্রে বাংলাভাষী পাঠকের জন্য এক অনন্য সহায়ক হিসেবে কাজ করতে পারে নোমান আলী খান এবং তাঁর ছাত্র শরীফ রানধাওয়া কর্তৃক রচিত ‘ডিভাইন স্পিচ’ এর অনূদিত গ্রন্থটি।

Reviews
There are no reviews yet.