তাদাব্বুর প্যাকেজ

Original price was: 1,087৳ .Current price is: 815৳ .

লেখক : আদিল মুহাম্মাদ খলিল
প্রকাশনী : রুহামা পাবলিকেশন
বিষয় : হাদিস বিষয়ক আলোচনা
পৃষ্ঠা :
কভার : হার্ড কভার
সংস্করণ :
ভাষা :

Description

Description

তাদাব্বুরে কুরআন (কুরআন বোঝার রাজপথে আপনার প্রথম স্বপ্নযাত্রা):

আচ্ছা, আপনি কি কখনো কুরআনে কারিম পুরোপুরি বুঝে পাঠ করেছেন? ধরে নিলাম আপনি করেছেন। আচ্ছা, আপনি কি কখনো পুরো কুরআন পাঠ করে এর সমঝ (অর্থাৎ এর সকল মূল বক্তব্য অনুধাবন ও বুঝ) এক জায়গা করে দেখেছেন? প্রতিটি আয়াত, প্রতিটি সুরা আপনাকে কী বলছে, এটি কি আপনি চিন্তা করেছেন?
এটা একটা কঠিন ব্যাপার, তাই না?
হ্যাঁ, অনেকের কাছেই তা কঠিন মনে হয়।
তো এই কঠিন ব্যাপারটাকেই সহজ করতেই রুহামা পাবলিকেশন আপনার সামনে নিয়ে আসছে অনন্যসাধারণ এই বইটি। এই একটি বই পাঠ করে আপনি পুরো কুরআনকে সমঝসহ ধারণ করতে পারেন অনায়াসে। কারণ এই বইটি রচনার সময় মোট ৮টি পয়েন্ট সামনে রেখে রচনা করা হয়ছে। পয়েন্টগুলো দেখে নিতে পারেন—
০১. প্রতিটি সুরার আয়াতসংখ্যা কত এবং এটি মাক্কি নাকি মাদানি; প্রতিটি সুরার আকার ও ধরন।
০২. সুরার মূল নাম, মোট কয়টি নাম ও কী কী?
০৩. সুরাগুলোর নামকরণের কারণ। এই দুটি পয়েন্ট আপনার সঙ্গে সুরাটির একটি মোটামুটি পরিচয় গড়ে তুলবে এবং বিষয়বস্তু সম্পর্কেও আপনাকে কিঞ্চিৎ ধারণা দেবে।
০৪. প্রতিটি সুরার ফজিলত ও গুরুত্ব। এই পয়েন্টটি আপনার মনে সুরাগুলো সম্পর্কে আগ্রহ ও ব্যাকুলতা বাড়িয়ে দেবে। আপনি সুরাগুলো আরও ভালোভাবে জানতে চাইবেন।
০৫. কুরআনে কারিমের একটি সুরার শুরুর সঙ্গে শেষের মিল কী? এটা জানার মাধ্যমে সুরাটি আরম্ভ করার পূর্বেই এর আপাদমস্তক আপনার একনজর দেখা হয়ে যাবে এবং সুরার সঙ্গে আপনার পরিচয় আরও একটু গাঢ় হবে।
০৬. সুরাগুলোর কেন্দ্রীয় বিষয়বস্তু, যা অবলম্বন করে সুরাগুলোর আলোচনা আবর্তিত হয়েছে।
০৭. আয়াত নাম্বার উল্লেখ করে প্রতিটি সুরার আলোচ্যবিষয়াদির ধারাবাহিক বিবরণ। এতে পুরো সুরাটির সবগুলো বিষয়বস্তু পয়েন্ট আকারে আপনার স্মৃতিতে ভাঁজে ভাঁজে বসে যাবে।
০৮. একেবারে শেষে অষ্টম পয়েন্টে আসবে প্রতিটি সুরা সম্পর্কে বিচিত্র সব তথ্য, তত্ত্ব, বিভিন্ন আয়াতের তাদাব্বুর, সূক্ষ্ম পর্যবেক্ষণ, শিক্ষা ও উপদেশ ইত্যাদি। এই পয়েন্টটি আপনার হৃদয়ে প্রতিটি সুরা সম্পর্কে আপনার ধারণাই বদলে দেবে।

তাদাব্বুর ফিল হাদীস:

সূর্যের আলোর অনুপস্থিতিতে আমরা বৈদ্যুতিক বাতি জ্বালাই। সূর্যের আলোর আয়োজনটুকু তাতে পাওয়া না-গেলেও আমেজটুকু তো পাওয়া যায়! এটাই বা কম কীসে! তেমনি হাদীসের সবচেয়ে মুবারক মজলিসগুলো পেয়েছিলেন সাহাবায়ে কেরাম (রদিয়াল্লাহু আনহুম)। তাঁরা হাদীসের সবক পেয়েছিলেন সরাসরি রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছ থেকে।
উম্মাহর শেষের দিকের প্রজন্ম হওয়ায় খুব স্বাভাবিকভাবেই সোনালি সেই সুযোগগুলো থেকে বঞ্চিত হয়েছি আমরা। কিন্তু হাদীস নিয়ে তাদাব্বুর তথা গভীর চিন্তাভাবনা আমাদেরকে সেই আমেজটুকু উপহার দিতে পারে।
হাদীস তো ওহির-ই আরেকটি রূপ। কুরআন নিয়ে চিন্তাভাবনা করা যেমন জরুরি, ঠিক তেমনি প্রয়োজন হাদীস নিয়েও চিন্তাভাবনা করা। তবেই ওহির আলোয় জীবন হবে আলোকিত, মনন হবে উদ্ভাসিত।
রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মুবারক হাদীসগুলো থেকে বাছাইকৃত ৪০টি হাদীস নিয়ে টুকরো টুকরো তাদাব্বুরের সংকলন আমাদের এই ‘তাদাব্বুর ফিল হাদীস’ গ্রন্থখানা। এখানে যেমন রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হাদীসের নিগূঢ় তত্ত্ব আলোচিত হয়েছে, তেমনি উঠে এসেছে সেগুলোর শিক্ষা ও জীবনঘনিষ্ঠ মাসআলা। নববি হাদীসের গভীরতায় পাঠক এক নতুন আলোর সন্ধান পাবেন এ বইটি পড়ে, ইন শা আল্লাহ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “তাদাব্বুর প্যাকেজ”

Your email address will not be published. Required fields are marked *