দুনিয়া বদলাবে, আখিরাত গড়বে

Original price was: 685৳ .Current price is: 480৳ .

লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ), রাজিব হাসান, ইয়াযিদ ইবন মুহাম্মদ আলু-রাদআন, ড. শাইখ মাহমুদ মিসরি
প্রকাশনী : আযান প্রকাশনী
বিষয় : ইবাদত ও আমল
পৃষ্ঠা : 448
কভার : হার্ড কভার
সংস্করণ :
ভাষা :

SKU: 68192 Category:
Description

Description

মা-বাবা : আমার জান্নাত

যার কাছ থেকে কোনো প্রশ্রয়, সুবিধা কিংবা দয়া-করুণা লাভ করা হয়, তার প্রতিই একটা যে দায়িত্ব থেকে যায়, তা যেকোনো বুঝদার লোকই মেনে নিতে বাধ্য। আল্লাহ তায়ালার পর মা-বাবা ছাড়া আর কেউ এমন অত্যধিক দয়া-মায়ায় আমাদেরকে আগলে রাখেন না কখনোই। সীমাহীন কঠোর যাতনার ভেতর দিয়ে মা তার সন্তানকে গর্ভে ধারণ করে থাকেন; অতঃপর তারচেয়েও তীব্র ব্যথা-বেদনা সয়ে জন্ম দেন আদরের সন্তানকে। অজস্র নির্ঘুম রাত কাটিয়ে, নিজের শত-সহস্র চাওয়া-পাওয়াকে জলাঞ্জলি দিয়ে সেই সন্তানকে প্রতিপালন করেন সাধ্যের সর্বোচ্চটুকুন উজাড় করে দিয়ে। প্রতিটি সময়ে, প্রতিটি ক্ষেত্রেই নিজের চেয়ে সন্তানের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে একটু একটু করে গড়ে তোলেন বুকের মানিককে।

আর বাবা? তিনিই তো আসলে সন্তানের অস্তিত্বের কারণ। আদর-ভালোবাসা আর কঠোর পরিশ্রম ব্যয়ে সন্তানের জন্য সুখ কিনে আনেন রক্তে আর ঘামে। তাই বিবেকবান মাত্রই এমন দয়া-করুণাময় লালনপালনের প্রতিদান যে তার অবশ্য কর্তব্য, তা তিনি নিজেই বুঝতে পারবেন। এমন মহৎ দানের স্বীকৃতি না দেয়া যে কত ঘৃণ্য অপরাধ, তা বলাই বাহুল্য; বিশেষত সন্তান যদি এরপরও মা-বাবার প্রাপ্য অধিকার প্রদান এবং সদাচরণে বিমুখ থাকে, তাহলে নিছক ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবেই তা গণ্য হবে।

মা-বাবার প্রতি দায়িত্ববান আর সদাচারী সন্তানের একটা কথা কান খুলে শুনে রাখা দরকার। সেটা হলো, যত রকমের উপায়েই সে সচেষ্ট হোক না কেন, কোনো কিছুতেই সে মা-বাবার এই ঋণ শোধ করতে সক্ষম হবে না।

শুধু তোমারই জন্য

আমাদের এই দ্বীন হচ্ছে নাসীহাহ। অর্থাৎ মানুষকে সদুপদেশ দেওয়া। আল্লাহ ও তাঁর রাসূল (সা.) এর দিকে আহবান করা।

“শুধু তোমারই জন্য – নারীদের প্রতি নবিজি (সা.) এর নাসীহাহ” মূলতঃ ঊম্মাহর নারীদের জন্য নবিজির (সা.) ৬৭টি মহা-মূল্যবান নাসীহাহ নিয়ে রচিত একটি গ্রন্থ।

যেসব বোনেরা দ্বীনে ফিরেছেন বা ফিরতে চাচ্ছেন তাদের জন্য জীবন-ঘনিষ্ঠ এই নাসীহাহগুলো খুবই কার্যকরী ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

তাওবাহর গল্প

তাওবাহর সত্য ঘটনা নিয়ে বই “তাওবাহর গল্প”। সাহাবা (রাদিয়াল্লাহু আনহুম ওয়া আজমাঈন), বনী ইসরাইল, তাবেঈ, তাবেঈন এবং বর্তমান সময়ের দ্বীনবিমুখ বিভিন্ন মানুষের ঈমান জাগানিয়া তাওবাহর ঘটনাসমূহ স্থান পেয়েছে এই বইটিতে। গুনাহ থেকে কীভাবে আল্লাহ্‌র দিকে ফিরেছেন , কীভাবে নীড়ে ফিরেছেন, ইসলামের কোন সে বিষয় যা তাদের মনে দাগ কেটেছে – তাওবাহর সেই সমস্ত ঘটনার উপরে রচিত এই বইটি। আশা করি, দ্বীন বিমুখ তাওবাহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

স্বল্প আমলে অধিক নেকি

স্বল্প আমলে অধিক নেকি – বইটি সম্পন্ন করতে পেরে আযান প্রকাশনী যারপরনাই আনন্দিত। এ আনন্দ আল্লাহর জন্য কিছু করতে পারার আনন্দ, বাংলাভাষী মানুষের জন্য দুনিয়া ও আখিরাতকেন্দ্রিক কল্যাণকর কিছু করতে পারার আনন্দ। লোক দেখানো আনন্দ থেকে আল্লাহর কাছে সর্বাত্মক পানাহ চাই।

‘স্বল্প আমলে অধিক নেকি’ বইটি মূলত উম্মাহর ঘরে ঘরে নেক আমলের প্রতি আগ্রহ সৃষ্টির নিমিত্তে রচিত হয়েছে। উম্মাতে মুহাম্মাদির জন্য এমনকিছু আমল রয়েছে যা পরিমাণে অল্প অথচ নেকি অনেক বেশি। বইটির মূল প্রতিপাদ্য বিষয় মূলত এটিই৷ কয়েকটি অধ্যায়ে বইটি শ্রেণীভুক্ত করা হয়েছে।

যেমন, পবিত্রতা অধ্যায়ে লেখক পবিত্রতা সম্পর্কে সুন্নাহভিত্তিক এমনকিছু আমলের আলোচনা এনেছেন যা অতি সহজেই ও অতি অল্প সময়েই করা সম্ভব অথচ এর অগণিত বিনিময় রয়েছে। একইভাবে কুরআন তিলাওয়াত, যিকর-আযকার, সালাত-সিয়াম-হজ্জ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও স্বল্প আমলে কী কী নেকির হাসিলের উপায়ন্তর রয়েছে, সেগুলোও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আমরা আশা করি, পাঠকমহলে বইটি সমাদৃত হবে। বইটি পড়ে পাঠকবর্গ ক্ষণস্থায়ী জীবনের প্রতিটি মুহূর্তকে আমলে ভরিয়ে তুলতে চাইবে। স্বল্প আমলে অধিক নেকি হাসিলের জন্য বেশি বেশি ফিকির করবে। সুন্নাহভিত্তিক উত্তম আমলের প্রতি উম্মাহ একধাপ এগিয়েও যাবে, ইন শা আল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ!

Reviews

There are no reviews yet.

Be the first to review “দুনিয়া বদলাবে, আখিরাত গড়বে”

Your email address will not be published. Required fields are marked *