নতুন জীবন প্যাকেজ

Original price was: 560৳ .Current price is: 280৳ .

লেখক : মানার খালফি, সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.), পপুলার সিরিজ, বাহলুল বিসাম
প্রকাশনী : দাওয়া পাবলিকেশন
বিষয় : ইসলামি আমল ও আমলের সহায়িকা
পৃষ্ঠা :
কভার : হার্ড কভার
সংস্করণ :
ভাষা : বাংলা

Description

Description

নামাজহীন আর কতদিন?
নামাজ না পড়া—একজন মুসলমানের জন্য এর চেয়ে মারাত্মক কোনো কথা হতে পারে না! নামাজ এমন এক বিষয়, যা না পড়ার ব্যাপারে কাউকে প্রশ্ন করাও একজন মুসলমানের কাছে কেমন-কেমন লাগে! সে ভাবে—“আরে, নামাজের ব্যাপারে কোনো মুসলমানকে প্রশ্ন করা যায় নাকি! প্রাণহীন দেহের কাছে গিয়ে কি এ প্রশ্ন সাজে—তুমি কি মরে গেছ?”
আমরা বইটিতে আমাদের যেসকল ভাইবোন এখনো নামাজ ধরতে পারেনি, তাদের সাথে একটু একান্তে আলাপ করেছি। শুধু একটু ভাবতে বলেছি—কেন তুমি নামাজ পড়ো না? উঁহু, আমরা কোনো কৈফিয়তের আশায় এ প্রশ্ন করিনি; কোনো মুসলমান এর কোনো অজুহাত দিতে পারে না, কোনো মুমিনের কান এর কোনো অজুহাত কবুল করতে পারে না; বরং এর ভেতরে বলতে চেয়েছি—তুমি তাহলে এখনই নামাজে ফিরে এলে, তাই তো…?সৃষ্টিজগতের মাঝে আল্লাহ যেমন সত্য, ইসলামের মাঝে নামাজও তেমন সত্য। এর ব্যাপারে মূলত প্রশ্নই করা যায় না, কোনো সংশয় রাখা যায় না, কোনো অজুহাত দেখানো যায় না। একটি কথা মনে রাখাই যথেষ্ট, নামাজ হলো আল্লাহর সাথে বন্ধন তৈরির মাধ্যম। তাই নিজেকে জিজ্ঞেস করে দেখো—তুমি কি আল্লাহর সাথে সম্পর্কটি ছিন্ন করতে চাও?
উসওয়াতুন হাসানাহ
আমার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আরবের এমন সুগন্ধিময় ফুল, যার মুগ্ধতায় ভরে গিয়েছিল সমগ্র পৃথিবী। তিনি ছিলেন এমন একজন মহামানব, যার প্রতিটি আচার-আচরণে রয়েছে আমাদের জন্য আদর্শ। ঘর-সংসার, মজলিস, মসজিদ ও জিহাদের ময়দানে তিনি কেমন ছিলেন! কেমন আচরণ ছিল রাজা-বাদশাহ ও আরবের বেদুইনের সাথে? কেমন ছিল ছোট, মুরুব্বি ও কিশোরদের সাথে!প্রিয়তম নবিজি, তাঁকে দেখিনি; অনুভব করেছি শুধু। ভালোবাসার মানুষটার পছন্দ-অপছন্দ, অবয়ব জানা সবার জন্যই জরুরি। তিনি কী পছন্দ করতেন, দেখতেই-বা কেমন ছিলেন ইত্যাদি নানা প্রশ্ন জাগে আমাদের মনের দর্পণে। ছোট্ট এই পুস্তিকা থেকে আশা করি—নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এসব বিষয় জানা যাবে

Reviews

There are no reviews yet.

Be the first to review “নতুন জীবন প্যাকেজ”

Your email address will not be published. Required fields are marked *