নবীজির দিবারাত্রি ﷺ (প্যাকেজ)

Original price was: 955৳ .Current price is: 669৳ .

লেখক : আব্দুল ওয়াহহাব ইবনে নাসির আত-তুরাইরী, ড. আইদ আল কারণী, ড. রাগিব সারজানী, মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন
বিষয় : আল হাদিস
পৃষ্ঠা :
কভার : হার্ড কভার
সংস্করণ :
ভাষা :

SKU: 4331 Category:
Description

Description

আমরা কি নবীজি ﷺ-কে সবচেয়ে বেশি ভালোবাসি? চট করে উত্তর না দিয়ে একটু ভেবে দেখি, ঠিক কতোটা তাঁর সম্পর্কে আমরা জানি? কারণ তাঁকে যতো বেশি জানবো, ততো তাঁর প্রতি আমাদের ভালোবাসা বাড়বে। তাই নবীজিকে ভালোবাসতে হলে তাঁকে বেশি বেশি জানতে হবে আর তাঁকে জানার জন্য আমরা এবার প্রবেশ করবো তাঁকে ঘিরে থাকা সেই জগতে। সেইসব দিবারাত্রি, সেইসব মজলিস, তাঁর কাটানো সেই সকাল আর বিকালগুলোর সঙ্গী হবো এখন আমরাও। আর এইজন্যেই আপনাদের জন্য এই বিশেষ আয়োজন ‘নবীজির দিবারাত্রি ﷺ (প্যাকেজ)’। 

১। এক দিঘল দিনে নবিজি ﷺ: এই বইয়ের পাতা খুলতেই আমরা প্রবেশ করবো মদীনার চৌহদ্দিতে সেই সোনালী দিনগুলোয়। এ যেন এক টাইম ট্র্যাভেল করে প্রিয়নবীর সময়টাতে পৌঁছে যাওয়া, যেখানে আমরা খুব কাছ থেকে দেখবো আমাদের নবিজির সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে রাত। বসবো তাঁর মজলিসে, শুনবো সাহাবীদের সাথে তাঁর হাসিমাখা কথা, চলবো তাঁর সাথে সাথে—সারাক্ষণ তাঁকে দেখবো খুব কাছ থেকে। দেখবো কীভাবে কাটতো নবিজি ﷺ-এর প্রতিটি দিন।  

২। নবীজির সংসার ﷺ: মধুর একটা দাম্পত্যজীবন ছিল আমাদের নবীজির। স্ত্রীদের সাথে মধুর সময় যেমন ছিল, তেমনি কেটেছে রাগ-অভিমানের প্রহরও। সন্তানদের জন্য ছিলেন অত্যন্ত স্নেহময় এক পিতা, শ্বশুর হিসেবেও ছিলেন অনন্য। নাতিনাতনিদের জন্য ছিল তাঁর অফুরান আদর। মেহমানের জন্য তাঁর মতো মেজবান যেন স্বপ্ন! এই সব নিয়েই মুগ্ধতা ছড়ানো একটি বই ‘নবীজির সংসার ﷺ’। 

৩। নবীজি ﷺ—যেমন ছিলেন তিনি: তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। অতীত, বর্তমান আর ভবিষ্যত—এই তিন কালে তাঁর মতো যে আর কেউ ছিল না, নেই আর থাকবেও না, এটা সন্দেহের উর্ধ্বে। কিন্তু তাঁর মধ্যে এ নিয়ে ছিল না কোনো গরিমা। সরলতা ছিল তাঁর সৌন্দর্য। বিনয় ছিল তাঁর ভূষণ। নিজের কাজ নিজেই করতেন, সবার সাথে মিলেমিশে থাকতেন, সঙ্গীদের প্রতি থাকতো তাঁর অন্যরকম খেয়াল। কেমন ছিলেন আমাদের নবীজি ﷺ, তার সবিস্তার বিবরণী নিয়েই বই ‘নবীজি ﷺ—যেমন ছিলেন তিনি’। 

৪। কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা: রাসূলুল্লাহ ﷺ-এর ছোটবড় প্রতিটি কাজই বৈশিষ্ট্যমণ্ডিত। তিনি যেভাবে সাহাবীদের সাথে কথা বলতেন, যেভাবে নিজের বক্তব্যের সুচারু উপস্থাপন করতেন, তাঁর আলাপচারিতাতে সৌন্দর্যের যে অনন্য প্রকাশ থাকতো, সেগুলোকে উপজীব্য করেই রচিত হয়েছে চমৎকার একটি বই ‘কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা’। 

৫। যেভাবে কাটতো রাসুলের দিনরাত (দৈনন্দিন, সাপ্তাহিক ও মাসিক আমলের হাদীসভিত্তিক বিবরণ): রাসূল ﷺ-এর প্রতিদিনের জীবনের প্রতিটি সময়ের আমলের বিবরণ হাদীসের আলোকে পেয়ে যাবেন এই সংকলনটির মধ্যে। আমরাও তখন রাসূলের অনুসরণে সাজিয়ে নিতে পারবো আমাদের প্রতিটি দিন আর তার প্রতিটি ক্ষণ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “নবীজির দিবারাত্রি ﷺ (প্যাকেজ)”

Your email address will not be published. Required fields are marked *