পর্দা নারীর অহংকার

Original price was: 175৳ .Current price is: 96৳ .

লেখক : জামাল উদ্দিন আইয়ুবী
প্রকাশনী : রাহবার পাবলিকেশন্স
বিষয় : ইসলামে নারী
পৃষ্ঠা : 112
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Edition, 2018
ভাষা : bangla

SKU: 19759 Category:
Description

Description

সম্পাদকের কলাম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তা‘য়ালার জন্য। লাখো কোটি দরূদ ও সালাম হযরত মুহাম্মাদ (সা.) এর প্রতি। ইসলাম ধর্ম মহান আল্লাহ পাকের একমাত্র মনোনীত ও পরিপূর্ণ জীবন বিধান। মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত উদ্ভূত যাবতীয় সম্যার সুষ্ঠ, সুন্দর ও কল্যাণকর সমাধান একমাত্র ইসলাম ধর্মেই রয়েছে। আর ইসলামের সুন্দরতম আদর্শ ও বিধি-বিধানগুলো মানব জাতির নিকট পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম হলো লিখনী। অন্যান্য পন্থার ন্যায় সঠিক লিখনী, জাতির চিন্তা-চেতনার পরিবর্তন এবং তাদেরকে সৎ, চরিত্রবান, ধর্মমুখী করার একটি সহজ ও চমৎকার পন্থা। ¯েœহভাজন তরুন আলেম, উদীয়মান লেখক ও গবেষক মাওলানা জামাল উদ্দিন আইয়ুবী কর্তৃক লিখিত “পর্দা নারীর অহংকার” বইটি একটি চলমান আন্দোলন। তবে এটি কোনো দল বা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন নয় বরং এটি একটি আদর্শ মানুষ গড়ার আন্দোলন। চরিত্র গঠন করার আন্দোলন। বেপর্দা থেকে বাঁচার আন্দোলন। তাঁর লেখা বেশ কয়েকটি বই সম্পাদনা করার সুযোগ আমার হয়েছে। তাঁর লেখার বাচনভঙ্গি অত্যন্ত স্বচ্ছ, সুন্দর ও সাবলীল। তাঁর বই পড়লেই আপনারা বুঝতে পারবেন যে, কলমের সাহায্যে জাতিকে সচেতন করা এবং ইসলামের সুমহান সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরা তাঁর লিখনীর অন্যতম উদ্দেশ্য। আমার জানামতে তাঁর বিভিন্ন বিষয়ে লিখিত যুগোপযোগী অনেক বই রয়েছে। লেখালেখির জগতে মাওলানা জামাল উদ্দিন আইয়ুবীকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছুই নেই। তাঁর লিখিত বই-ই তাঁর পরিচয়। এছাড়াও তিনি সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। আমি তাঁর জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। আল্লাহ তা‘য়ালা তাঁর এই খেদমতকে কবুল করুক। আমিন- এইচ.এম. সাইফুল ইসলাম

Reviews

There are no reviews yet.

Be the first to review “পর্দা নারীর অহংকার”

Your email address will not be published. Required fields are marked *