বিজ্ঞানময় ইসলাম ও কুরআন
280৳ Original price was: 280৳ .196৳ Current price is: 196৳ .
লেখক : মুহাম্মদ নেছার উদ্দিন আমিন
প্রকাশনী : রিসালাহ পাবলিকেশন্স
বিষয় : ইসলাম ও বিজ্ঞান
পৃষ্ঠা : 112
কভার : হার্ড কভার
সংস্করণ : ১ম প্রকাশ 2022
ভাষা : বাংলা
Description
মানুষ-সহ বিশ্বজগতের একজন সৃষ্টিকর্তা আছেন এবং তাঁর ইচ্ছা ও ইঙ্গিতেই সবকিছু পরিচালিত হয়, আর তিনি হলেন দয়াময় মহান আল্লাহ এই বিশ্বাস ইসলাম ধর্মের মূল ভিত্তি।br তবুও প্রশ্ন জাগে, মহান আল্লাহই যে এই পৃথিবী সৃষ্টি করেছেন তা বোঝার উপায় কী? বস্তুত আল্লাহ সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে তাঁর এমন অসংখ্য নির্দশন রেখেছেন যা যে কোনো বোধশক্তিসম্পন্ন মানুষের পক্ষেই বোঝা সম্ভব। এ প্রসঙ্গে সূরা যারিয়াতের ২০-২১নং আয়াতে বলা হয়েছে, ‘পৃথিবীতে বিশ্বাসী মানুষের জন্যে (বিশ্বাসের) বহু নিদর্শন ছড়িয়ে আছে। খোদ তোমাদের মাঝেও আছে। তবু কি তোমরা তোমাদের চিন্তাশক্তিকে কাজে লাগাবে না?’ br এটি খুব স্বাভাবিক বিষয় যে, যে কোনো সৃষ্টির সৃষ্টিকর্তাই সেই সৃষ্টির ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। যেমন, একটি চেয়ার বা কম্পিউটার যিনি বানান, তিনিই ঐ চেয়ার বা কম্পিউটার সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। একইভাবে মহান আল্লাহ এই বিশ্ব সৃষ্টি করে পবিত্র কুরআনে এর সৃষ্টি প্রক্রিয়া নিয়ে অসংখ্য তথ্য, উদাহরণ ও প্রমাণ তুলে ধরেছেন, যা কিনা সৃষ্টিকর্তা হিসেবে তার পক্ষেই একমাত্র তুলে ধরা সম্ভব। br বর্তমান গ্রন্থে এমন ৩০টি নিবন্ধ তুলে ধরা হয়েছে যেগুলো পড়ে পাঠক অনুবাধন করতে সক্ষম হবেন যে সৃষ্টির বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব বিরাজমান। আরও অনুধাবন করতে সক্ষম হবেন যে ইসলাম ও কুরআন কতটা বিজ্ঞানসম্মত।

Reviews
There are no reviews yet.