বিভিন্ন ফিকহের তুলনামূলক পর্যালোচনা

Original price was: 258৳ .Current price is: 232৳ .

লেখক : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনী : ইসলামিক ফাউন্ডেশন
বিষয় : ফিকাহ ও ফতওয়া
পৃষ্ঠা : 320
কভার : হার্ড কভার
সংস্করণ :
ভাষা : বাংলা

Description

Description

ফিকহ হচ্ছে কুরআন-সুন্নাহর নির্দেশনার আলোকে গৃহীত বা প্রণীত আইনের সংকলন। ইসলামী আইনকে বিভিন্ন শিরোনামে বিন্যাস করে ফিক্‌হ-এর গ্রন্থাবলীতে সন্নিবিষ্ট করা হয়। মানুষের জীবনের প্রতিটি দিকে হাজারো প্রশ্ন থাকে, তারই উত্তর খোঁজা হয় ফিকহ বা জ্ঞানচর্চার মাধ্যমে। অনুসন্ধিৎসু মন ফকীহগণের ব্যাখ্যা-বিশ্লেষণ ইত্যাদি জানতে আগ্রহী থাকে। এতে শরীয়াতের উদ্দেশ্য, ফিকহের মূলনীতি ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভের মাধ্যমে, বহু যুগ-জিজ্ঞাসার জবাব খুঁজে পাওয়া যায়।

ফিকহ অর্থ বোঝা, অনুধাবন করা, সূক্ষ্মভাবে বোঝা। আর তাফাক্কুহু অর্থ কোন কিছু পরিশ্রম করে অর্জন করা ও তাতে লেগে থাকা। সেমতে বাক্যের মর্ম হবে, তারা যেন দ্বীন অনুধাবনের জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে তাতে দক্ষতা হাসিল করে”। বলা বাহুল্য, সালাত, সাওম, হজ্ব ও যাকাতের মাসআলা-মাসায়েল জানাকেই দ্বীনকে অনুধাবন করা বলা যাবে না। বরং দ্বীনের সত্যিকার অনুধাকন হলো, তাকে দলীলপ্রমাণসহ এমনভাবে বোঝা যা তার মধ্যে এ উপলব্ধি সৃষ্টি করবে যে এ সংক্রান্ত প্রতিটি কথা ও কর্ম এবং যাবতীয় গতিবিধির হিসাব দিতে হবে আখিরাতে। দুনিয়ার এ জীবন তাকে কিরূপে অতিবাহিত করতে হৰে-মূলত এই চিন্তাই হলো: দ্বীন অনুধাবন।

এ উম্মতের প্রাথমিক যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত কুরআন ও সহীহ হাদীসকে মূল ভিত্তি করে উম্মতের সত্যনিষ্ঠ আলেমগণ ফিকহ শাস্ত্রের বিকাশ সাধন করে গেছেন। তাঁদের প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল হক্ক জানা ও তা প্রতিষ্ঠা করা। তাঁদের প্রচেষ্টার সওয়াব তাঁরা একগুণ বা দু’গুণ পাবেনই। তাদের মতামতের পক্ষে বা বিপক্ষে যে সমস্ত দলীল-প্রমাণ রয়েছে তা উল্লেখপূর্বক বিচার-বিশ্লেষণ করার মত গভীর পর্যালোচনামূলক কাজই তুলনামূলক ফিকহচর্চার উর্বর ক্ষেত্র। এ কাজটি করার প্রয়োজনীয়তা সর্বযুগেই পরিলক্ষিত হয়েছিল তবে আজকের বিশ্বায়নের যুগে তার প্রয়োজনীয়তা যে অনেক বেশি তা বলার অপেক্ষা রাখে না।

এ উদ্দেশ্যকে সামনে রেখে গবেষণা বিভাগ ইসলামের মৌলিক ইবাদাত সমূহের উপর “বিভিন্ন ফিকহের তুলনামূলক পর্যালোচনা” নামে এই গ্রন্থ প্রকাশ করে। এটি প্রণয়ন করেছেন বিশিষ্ট গবেষক ড. আবু বকর মোঃ জাকারিয়া মজুমদার।

বিঃদ্রঃ ইসলামিক ফাউন্ডেশনের বইয়ের গুণগত মান পুরাতন হয়। কিছু খণ্ডের ছাপা মান ফটোকপির মতো দেখাতে পারে। তাই বাইন্ডিং ও ছাপা নিম্নমানের হওয়ায় পাঠক বিভ্রান্ত হবেন না।

Reviews

There are no reviews yet.

Be the first to review “বিভিন্ন ফিকহের তুলনামূলক পর্যালোচনা”

Your email address will not be published. Required fields are marked *