মাকাসিদ আশশারী’আহ্ ও ইসলামের সৌন্দর্য
600৳ Original price was: 600৳ .420৳ Current price is: 420৳ .
লেখক : মুহাম্মদ রহমাতুল্লাহ খন্দকার
প্রকাশনী : মুক্তদেশ প্রকাশন
বিষয় : ইসলাম প্রসঙ্গ
পৃষ্ঠা : 608
কভার : হার্ড কভার
সংস্করণ : makasid ash shariyah o islamer soundorjo
ভাষা : bangla
Description
সকল প্রশংসা আল্লাহ্ তা’আলার। যাঁর অসীম কৃপায় মাকাসিদ আশ্-শারী’আহ্ ও ইসলামের সৌন্দর্য শীর্ষক গ্রন্থখানির রচনা সম্ভব হয়েছে। বিশ্ব-মানবতার মুক্তিদূত মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ ও সালাম। আল্লাহ্ তা’আলার শ্রেষ্ঠ সৃষ্টি মানবজাতি। তিনি মানুষের প্রতি করুণা করে তাদের ‘সিরাতুম মুস্তাকিম’ বা সুপথ দেখানোর জন্য যুগে যুগে নবী-রাসুলগণের মাধ্যমে আসমানি কিতাবসমূহ নাযিল করেছেন। এসব কিতাবের মাধ্যমে মহান আল্লাহ্ পক্ষ থেকে মানবজাতিকে দেয়া হয়েছে ইসলামী শারী’আহ্ নামের অনন্য এক জীবনবিধান, যা দ্বারা সকল যুগের ও মানুষের বস্তুগত ও আধ্যাত্মিক সমস্যার যৌক্তিক ও বাস্তব সমাধান পেশ করা হয়। অহির মাধ্যমে প্রাপ্ত জীবনব্যবস্থা হিসেবে ইসলামী শারী’আহ্ রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের বহু দেশ দীর্ঘ তেরশ’ বছর ইসলামী শারী’আহ্ আইন দিয়েই শাসিত হয়েছে। ইতিহাস সাক্ষী, ইসলামী শারী’আহ্ সেসব দেশের সকল মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক সকল চাহিদা পূরণে সক্ষম হয়েছে।

Reviews
There are no reviews yet.