মুফাসসির পরিচিতি

Original price was: 700৳ .Current price is: 560৳ .

লেখক : ড. মোহাম্মদ বেলাল হোসেন
প্রকাশনী : বিআইআইটি পাবলিকেশন্স
বিষয় : ইসলামী ব্যক্তিত্ব
পৃষ্ঠা : 564
কভার : হার্ড কভার
সংস্করণ : জানুয়ারী ২০২৫
ভাষা : বাংলা

Description

Description

আল-কুরআন জ্ঞান-বিজ্ঞানের মূল ও প্রধান উৎস। এটি আরবী ভাষায় অবতীর্ণ । এতে আরবী অলংকার বিজ্ঞানের সৌকর্য রীতি ও পদ্ধতি প্রযুক্ত হয়েছে। এ মহাগ্রন্থে অনেক স্বল্প প্রচলিত ও রূপকার্থবোধক শব্দ ও বাক্য ব্যবহৃত হয়েছে, যা সাধারণভাবে বোধগম্য নয়; বরং এগুলো অনুধাবনের জন্য ব্যাখ্যা-বিশ্লেষণের অতীব প্রয়োজন। এ ব্যাখ্যা-বিশ্লেষণকে তাফসীর বলা হয়।
আরবী জ্ঞান-বিজ্ঞান চর্চায় তাফসীর শব্দটি আল-কুরআনের বাণী হৃদয়ঙ্গম করার ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। ইসলামের প্রাথমিক যুগ থেকে তাফসীর বর্ণনার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয় । সাহাবীগণ কোন আয়াতের শাব্দিক বিশ্লেষণ এবং ভাব উদঘাটনে সক্ষম না হলে তাঁরা রাসূল সা.-এর শরণাপন্ন হতেন। তিনি তাঁদেরকে আল-কুরআন সম্পর্কিত তাঁদের উপস্থাপিত বিষয়গুলো সুষ্পষ্টভাবে বুঝিয়ে দিতেন। ফলে তাঁরা সহজেই সংশ্লিষ্ট আয়াতের মর্ম অনুধাবনে সক্ষম হতেন।
এভাবে নবীযুগে তাফসীর অভিজ্ঞানের গোড়াপত্তন হয়। রাসূল সা.-এর ইন্তিকালের পর সাহাবী, তাবিঈ ও তাবি-তাবিঈনের যুগে এ অভিজ্ঞান বিকশিত হয় সম্প্রসারিত হয় এর দিগন্ত। পরবর্তীকালে এটি পূর্ণ শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। সূচনাকাল থেকে অদ্যাবধি আল-কুরআনকে ঘিরে অসংখ্য বিদগ্ধ পণ্ডিত তাফসীর গ্রন্থ রচনা করেছেন।
এ সমস্ত মনীষী ও তাঁদের রচিত তাফসীরকে কেন্দ্র করে বিভিন্ন ভাষায় অনেকেই অসংখ্য গ্রন্থ প্রণয়ন করে এ অভিজ্ঞানকে করেছেন সমৃদ্ধ । এরই ধারাবাহিকতায় উল্লেখ্যযোগ্য মুফাসসিরদের জীবনী ও তাঁদের রচিত তাফসীর পর্যালোচনা বিষয়ে বাংলা ভাষায় এ বক্ষমান গ্রন্থটি অনন্য ও অসাধারণ ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “মুফাসসির পরিচিতি”

Your email address will not be published. Required fields are marked *