মুসলিম উম্মাহর পুনর্জাগরণ প্যাকেজ

Original price was: 1,120৳ .Current price is: 784৳ .

লেখক : আব্দুল্লাহ বিন বশির, মাওলানা জাহিদ ইকবাল
প্রকাশনী : চেতনা প্রকাশন
বিষয় : Top Selling, Unlimited Savings Festival
পৃষ্ঠা :
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2025
ভাষা :

SKU: 69896 Categories: ,
Description

Description

ইসলাম ও পশ্চিমা সভ্যতা: দুই জীবনদর্শনের সংঘাত

পশ্চিমা সভ্যতা আধুনিকতার নামে মানবজাতিকে মুক্তি ও উন্নতির স্বপ্ন দেখালেও, এর ভেতর লুকিয়ে আছে এক ভয়াবহ ফাঁদ—কুফর, ঈমানবিধ্বংসী দর্শন এবং মানবতার সর্বনাশী জীবনবোধ। এই সভ্যতার মূল মতবাদগুলো শুধু মুসলিম সমাজের ঈমান, চরিত্র ও সংস্কৃতিকে ধ্বংস করছে না, বরং পুরো মানব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আজ বিশ্বজুড়ে মানুষের অন্তর শূন্য, পরিবার ভাঙনের পথে, নৈতিকতা পদদলিত, আর মানব জাতি এক নিকৃষ্ট নোংরামি ও পশুত্বে নিমজ্জিত হয়ে পড়েছে।

এই বইয়ে উন্মোচন করা হয়েছে—

*পশ্চিমা সভ্যতার জীবনদর্শন পুরোটাই কুফরি দর্শন।

*ইসলামের সাথে এর মৌলিক দ্বন্দ্ব ও সহাবস্থানের চূড়ান্ত অসম্ভবতা।

*মুসলিম সমাজ ও সমগ্র মানব জাতির ওপর এর ভয়াবহ প্রভাব ও বিপর্যয়কর পরিণতি।

বইটি কোনো মুক্তিরপথ নয়, বরং একটি জাগরণী শঙ্খধ্বনি, একটি সতর্কবার্তা। এতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে, ইসলাম ও কুফরের এ দ্বন্দ্ব কোনোদিন এক পথে চলতে পারে না।

ইসলামি খেলাফত

ইসলামি খিলাফত শুধু একটি রাজনৈতিক কাঠামো নয়; এটি এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা কুরআন-সুন্নাহর আলোকে মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। খিলাফত ন্যায়, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের ভিত্তিতে সমাজ গড়ে তোলে।

আজকের পৃথিবীতে অস্থিরতা, অবিচার, যুদ্ধ ও শোষণের মূল কারণ হলো মানুষকেন্দ্রিক শাসনব্যবস্থা। যদি খিলাফত প্রতিষ্ঠিত থাকত, তবে বৈশ্বিক সম্পদ ন্যায্যভাবে বণ্টিত হতো, দারিদ্র্য ও বৈষম্য কমে যেত, মুসলিম বিশ্বের ঐক্য দৃঢ় হতো এবং মানবতার মাঝে শান্তি ও নিরাপত্তা ফিরে আসত।

এই গ্রন্থে খিলাফতের ঐতিহাসিক প্রেক্ষাপট, মৌলিক নীতিমালা ও সমসাময়িক গুরুত্ব বিশদভাবে আলোচনা করা হয়েছে। পাশাপাশি খিলাফত ব্যবস্থার অনুপস্থিতিতে বিশ্ব যে সংকটে পড়েছে, এবং এর পুনঃপ্রতিষ্ঠা হলে কীভাবে মানবসভ্যতা নতুন দিগন্ত পেতে পারে—সেটিও এখানে স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে।

সাধারণ পাঠক থেকে শুরু করে গবেষক—সবাইকে খিলাফত ধারণা নিয়ে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে এ বই।

Reviews

There are no reviews yet.

Be the first to review “মুসলিম উম্মাহর পুনর্জাগরণ প্যাকেজ”

Your email address will not be published. Required fields are marked *