রমাদানুল মুবারক : ফাযায়েল, মাসায়েল ও প্রয়োজনীয় নির্দেশনা
240৳ Original price was: 240৳ .144৳ Current price is: 144৳ .
লেখক : শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
প্রকাশনী : আল আমান পাবলিকেশন্স
বিষয় : সিয়াম, রমযান, তারাবীহ ও ঈদ
পৃষ্ঠা : 112
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2025
ভাষা :
Description
রমাদানুল মুবারক মুমিনের জীবনে এক অনুপম প্রেরণার নাম, দাবি-চাহিদা আর অনিঃশেষ প্রয়োজনে জর্জরিত জীবনে একটু প্রশান্তির অবসর, উদাসীনতাকে দূরে ঢেলে অলসতাকে জয় করে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ, বিনীত সিজদা আর কাতর ফরিয়াদে জান্নাতের স্বাদ অনুভব করার মাহফিল। যখন রমযানের আগমন ঘটে, গাফলতে ডোবা বান্দার চেহারা আনুগত্যের নুরে সজীব হয়ে ওঠে, রহমতের ধারায় তার পরাণে নবপ্রাণের সঞ্চার ঘটে।
রমযান শুধু একটি ফযিলতপূর্ণ মাসই নয়, বরং এক সাধনা : নফসের তাড়না থেকে নিজেকে রক্ষা করার, গুনাহমুক্ত পবিত্র জীবন গড়ার, মহান রবের সন্তুষ্টিকে পুঁজি করে জীবনের পথ পারি দেবার।
পবিত্র রমযানের দিনগুলো যেন থাকে ইবাদত ও নেক আমলে পূর্ণ এবং আমাদের আমলগুলো যেন হয় ত্রুটি ও বিচ্যুতি থেকে মুক্ত, সেই লক্ষ্যেই এই পুস্তিকার সূত্রপাত। এই বইয়ে রমযানের গুরুত্ব ও ফাযায়েল এবং প্রয়োজনীয় মাসায়েল যেমন বর্ণনা করা হয়েছে, সেই সাথে তুলে ধরা হয়েছে শবে বরাত, শবে কদর, তারাবিহ, ইতিকাফ, সদকাতুল ফিতর, ঈদের দিনের সুন্নত ও করণীয় এবং গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা।
বইটি রমযান বিষয়ক একটি গাইডবুকের ভূমিকা পালন করবে বলে আমাদের আশা।

Reviews
There are no reviews yet.