রাজকুমারী ১-৪

Original price was: 1,000৳ .Current price is: 750৳ .

লেখক : ড. করম হোসাইন শাহরাহি
প্রকাশনী : নবপ্রকাশ
বিষয় : ইসলামি সাহিত্য
পৃষ্ঠা :
কভার : হার্ড কভার
সংস্করণ :
ভাষা : বাংলা

Description

Description

‘রাজকুমারী – ১’ বই সম্পর্কে কিছু কথাঃ
একদিকে উলঙ্গ লালসা, আর অন্যদিকে উৎপীড়িতের নিঃশব্দ ক্ৰন্দন। শূন্যতার মধ্যে দেহহীন অস্তিত্বের এক আশ্চর্য আখ্যান এই ‘রাজকুমারী’। মোট চার খণ্ডের বিশাল আকারের উপন্যাস। এ উপন্যাস ঐতিহাসিক উপন্যাস-সাহিত্যে এক অভিনব মাত্ৰা সংযোজন। ড. করম হোসাইন শাহরাহি সেই পথেই হেঁটেছেন।

সত্যানুসন্ধানী ড. শাহরাহি বাস্তবতাকে আড়াল করে পাঠকনন্দিত হতে চাননি; বরং নিজে একজন পুরুষ হয়েও নিদ্বিধায় উদঘাটন করেছেন ধর্মের নামে অনাচারে অভ্যস্ত পুরুষজাতির বর্বরতা ও নীচতার অতল পাপাচার। কিছু কিছু নারী-পুরুষ যে পশুরই এক রূপ এবং দেশ-কাল-পাত্র ভেদে খুব বেশি। পার্থক্য তাদের মধ্যে নেই এবং কখনো কখনো মুখোশের অন্তরালেও সেই একই পশুবৃত্তিচর্চাতেই তারা নিবেদিত- সে কথাই উঠে এসেছে “রাজকুমারী’তে।

উপন্যাসটির বিভিন্ন আঙিনায় আমরা দেখতে থাকি- প্রশস্ত বাহুর অধিকারী ওই মুসলিম যোদ্ধারা জমিনের যে প্ৰান্ত দিয়ে হাঁটতে শুরু করে সে জমিনের প্রশস্ততা যেন মাথা নুইয়ে দেয় তাদের চরণতলে। এদের কারও তরবারি কোষমুক্ত হলে মেঘের আড়ালে লুকিয়ে থাকা বিজলিরা আত্মগোপন করে গহিন অন্ধকারে। পাহাড়ের মতো অটল তাদের দৃঢ়তা। এই জানবাজ মুজাহিদদের কপালে সর্বদা লেগে থাকে সফলতার আলোকরেখা- সূর্যের কিরণের চেয়েও অধিক তেজি যার রশ্মি।

আরেক পক্ষ সাম্প্রদায়িকতা আর ঘূণার যে আগুন জ্বলিয়ে দিয়েছে, তারা কি জানে তার শিখা কতোদূর গড়িয়েছে? কতো লাখ বনি আদম পুড়ে অঙ্গার হয়ে গেছে সেই আগুনে! জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে কতো বাড়ি-ঘর। এ সবই ধর্মের নামে অনাচারে অভ্যন্তদের পাপের ফল। যারা একবারের জন্যও ভাবেনি যে, তাদের এই পৈশাচিকতা সম্পর্কে মহান সৃষ্টিকর্তা বেশ অবগত। তার শান্তি তো বড়োই ভয়াবহ! অগণিত নিষ্পাপ প্ৰাণের প্রবাহিত রক্ত ইনসাফ প্রার্থনা করছে। এমন সময়ে ত্ৰাতা হয়ে আসেন সুলতান আলি কুলি খান, নাদের খান, স্বামী মনোহর লাল, শেখর, ফিরোজ খান, সাইয়িদ হায়দার ইমাম, রাম দাস, গোপালজিসহ আরও অনেকে।

শুরু হয় ইতিহাসের এক নয়া দাস্তান।

‘রাজকুমারী-২ : ব্লাড অব দ্য প্রিন্সেস’
বাংলাদেশের অনুদ্ঘাটিত ইতিহাসের চমকপ্রদ এক উপাখ্যান এ গ্রন্থ- ব্লাড অব দ্য প্রিন্সেস। এ উপাখ্যান পাখনা মেলেছে সে সময়ে, যখন মুলকে বাংলার দখলদারিত্ব ছিলো দিল্লির মুঘল সালতানাতের হাতে। ইতিহাস যুদ্ধ জীবন ধর্ম প্রেম ও হাসি-কান্নার কড়ি গেঁথে নির্মিত এ গ্রন্থ। সময়ের ধূলি আস্তরে চাপা পড়া নিকট অতীতের এক অনবদ্য উপাখ্যান। এ গ্রন্থ এমন এক ইতিহাস তুলে এনেছে যার তালাশ ছিলো না বহুদিন ইতিহাসের পাতায়। ষোড়শ শতকের অবিভক্ত ভারতবর্ষের আসামের রাজা কৃষ্ণকুমার ও বাংলার সুলতান আলি কুলি খানের মাঝে সংঘটিত রোমহর্ষক যুদ্ধের বিস্ময়কর উত্থান-পতনের দাস্তানঋদ্ধ এ গ্রন্থ।

মোট পাঁচ খণ্ডের বিশাল আকারের উপন্যাসের প্রথম খণ্ড এটি। দ্বিতীয় খণ্ড ‘ব্লাড অব দ্য প্রিন্সেস’ও প্রকাশিত হয়েছে সম্প্রতি। উপন্যাসটি বাংলায় অনুবাদ করে বাংলা ঐতিহাসিক উপন্যাস অঙ্গনকে ঋদ্ধ ও সমৃদ্ধ করেছেন কাজী আবুল কালাম সিদ্দীক। তার অনুবাদে পাঠক পাবেন অনকোরা স্বাদ, অনবদ্য গদ্যের গতিময়তা, শব্দ ও মর্মের প্রাণোচ্ছল কলমুখরতা এবং ইতিহাসের পথ ধরে হেঁটে যাবেন একটি অনুন্মোচিত বাংলাদেশের মানচিত্রে।

‘রাজকুমারী – ৩ দ্য লাস্ট ক্যাসল অব দ্য কিং’
এ এক অনবদ্য ইতিহাসের চিত্তাকর্ষক উপাখ্যান। এক চেপে রাখা ইতিহাসের মোড়ক উন্মোচন। বাংলা-বিহার-উড়িষ্যার সুরম্য অতীত আর ঝঞ্ঝাবিক্ষুব্ধ লড়াইয়ের দাস্তান প্রাঞ্জল ভাষায় বিবৃত হয়েছে এ গ্রন্থে।

এ গ্রন্থ কেবল একটি উপন্যাস নয়, এ গ্রন্থ এমন এক ইতিহাসের জানান দিয়ে গেছে- যে ইতিহাসের তালাশ ছিলো না বহুদিন ইতিহাসের পাতায়। ষোড়শ শতকের বাংলার সুলতান আলি কুলি খানের বীরত্ব আর শৌর্যের কীর্তিগাথা যেমন মোড়ক খুলেছে সাহসী কলমে, তেমনি মুখোশ উন্মোচিত হয়েছে সেইসব লোকদের, যারা একদিন বাংলার বুক থেকে মুছে দিতে চেয়েছিলো ইসলাম ও মুসলমানিত্বের পরিচয়।

এ গ্রন্থ মুলকে বাঙলায় ইসলামের এক বিজয় নিনাদ। এ গ্রন্থ ইনসানিয়্যাতের ঝাণ্ডাকে উড্ডীন করেছে সদর্পে। সাম্প্রদায়িক সম্প্রীতি আর মানবপ্রীতির বন্ধনকে তুলে ধরেছে সবকিছুর ঊর্ধ্বে।
লড়াই, রাজ্য-রাজা, ষড়যন্ত্র, প্রেম, ভালোবাসা, বিরহ, অশ্রু আর যুদ্ধদিনের জমাট কাহিনি সাজানো আছে ‘রাজকুমারী’র পরতে পরতে।

;রাজকুমারী – ৪ : দ্য এন্ড অব দ্য ডেভিলস কিংডম’:

Reviews

There are no reviews yet.

Be the first to review “রাজকুমারী ১-৪”

Your email address will not be published. Required fields are marked *