রাজরূপসী

লেখক : সাযযাদ কাদির
প্রকাশনী : দিব্য প্রকাশ
বিষয় : জেনারেল বুকস
পৃষ্ঠা : 152
কভার : হার্ড কভার
সংস্করণ : 2nd Edition, 2009
ভাষা :

SKU: 43641 Category:
Description

Description

প্রাচীন পৃথিবীর এক কুখ্যাত খলনায়িকা জেজেবেল (জেজ্যাবল)। এ নামের অর্থ “(যে) মহিমান্বিত নয়”, তবে নামটি এখন শুধু কোন ব্যক্তির পরিচয় বহন করে না-তা স্থান করে নিয়েছে প্রবাদ-প্রবচন-বাগধারা-বাগবিধিতে। যে কোনও শব্দার্থ-অভিধান খুঁজলে পাওয়া যাবে নামটি, যার অর্থ “বেহায়া স্ত্রীলোক”। ইউরোপ-আমেরিকায় এবং অন্যান্য খ্রিষ্টিয় সমাজে জেজেবেল বলতে বোঝায় ছলাকলা এবং যাবতীয় খলতা ও ক্রুরতায় দক্ষ কোন মুখরা দজ্জাল নারীকে। জেজেবেল তাই এখন আর কোনও নাম নয়, কোনও অশুভ নারীর পরিচয় মাত্র। নামটি কোনও-কোনও ভাষায় উচ্চারিত হয় ইজিভেল বা ইজেভেল হিসেবেও। এ নামে দু’জন নারীর উল্লেখ রয়েছে বাইবেলে। হিবরু বাইবেলে বলা হয়েছে, তিনি ছিলেন প্রাচীন ইসরাইয়েল-এর রানী। বিয়ের আগে তাঁর পরিচয় ছিল ফিনিসিয়ান রাজকন্যা হিসেবে। তাঁর পিতা প্রথম ইথোবাল ছিলেন টায়ার-এর রাজা। ইসরায়েল-এর রাজা আহাব-এর সঙ্গে বিয়ে হওয়ার পর জেজেবেল ধীরে-ধীরে নিজের ক্ষমতা বিস্তার করেন রানী হিসেবে। আহাব ছিলেন এক ও অদ্বিতীয় পরমেশ্বর ‘জেহোবা’র উপাসক, কিন্তু তাঁকে তিনি বিচ্যুত করেন ওই উপাসনা থেকে। জেজেবেল পূজা করতেন ‘বাল’ নামের এক দেবতার। তিনি ওই দেবতারই অনুগত করে তোলেন স্বামী আহাব-কে। ফলে ইসরায়েল-এ বাল দেবতার মন্দিরে পূজা-অর্চনা শুরু হয় আবার।

Reviews

There are no reviews yet.

Be the first to review “রাজরূপসী”

Your email address will not be published. Required fields are marked *