সুলতান আবদুল হামিদ রহ. এর দিনলিপি প্যাকেজ
480৳ Original price was: 480৳ .360৳ Current price is: 360৳ .
লেখক : সুলতান আবদুল হামিদ (রহ), ডায়েরি ও চিঠিপত্র সংকলন
প্রকাশনী : নাশাত পাবলিকেশন
বিষয় : ঐতিহাসিক ব্যক্তিত্ব
পৃষ্ঠা :
কভার : হার্ড কভার
সংস্করণ :
ভাষা :
Description
রাজনৈতিক ডায়েরিঃ
১৮৭৬ সালে সুলতান দ্বিতীয় আবদুল হামিদ যখন ক্ষমতা গ্রহণ করেন, পুরো উসমানি খেলাফত তখন নানা ব্যাধি ও বিপর্যয়ে ধ্বংস হয়ে যাওয়ার মুখে। তার অবস্থা হয়ে যায় রুগণ ব্যক্তির মতো। সেই ধ্বংসের কিনার থেকে রুগণ উসমানি সালতানাত একাই টেনে তোলার চেষ্টা করেন এই মহান খলিফা। তিন দশকব্যাপী তার শাসনামল ছিল নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতায় ভরপুর। দুর্বল ও নিঃস্বপ্রায় সাম্রাজ্যকে তিনি নিজের দূরদর্শী ও সুদূরপ্রসারী কর্মপন্থা আর পরিকল্পনার মাধ্যমে ক্রমেই উন্নতির দিকে নিয়ে যাচ্ছিলেন, যা তার প্রবল বিরোধীরাও স্বীকার করতে বাধ্য। . এই বইটি সুলতানের নিজস্ব চিন্তার বুননের অমর স্বাক্ষর। এই বইয়ের বিষয়গুলো রাজনীতিঘনিষ্ঠ। তৎকালীন সময়ে উসমানি সাম্রাজ্যকে ঘিরে যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল, সুলতানকে নিয়ে আন্তর্জাতিক পরাশক্তিগুলো যে ষড়যন্ত্র ও মিথ্যাচারে মেতেছিল, এসবের নির্মোহ চিত্রায়ণ ফুটে উঠেছে সুলতানের ডায়েরিতে। উসমানি সাম্রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যেসব মিথ্যাচার ও আপত্তির চর্চা হয়ে আসছে, এই বইয়ে পাওয়া যাবে সেগুলোর সত্যনিষ্ঠ ও বলিষ্ঠ জবাব।
নির্বাসিতের জবানবন্দিঃ
একবিংশ শতাব্দী হলো ইসলামের বিজয়ের শতাব্দী। এই বিজয় সামরিক সাংস্কৃতিক ও সামগ্রিক । চলমান বিশ্বের সংবাদগুলো পর্যালোচনা করে এই মতই ব্যক্ত করেছেন সময়ের বিজ্ঞ ও প্রাজ্ঞ জ্ঞানতাপস ব্যক্তিগণ। ইসলামের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে একজন মুসলিমের অবশ্য কর্তব্য হলো নিজকে জানা ও চেনা। অতীতের ভুলগুলো শুধরে বিশুদ্ধ বর্তমান ও উন্নত ভবিষ্যতের বিনির্মাণে আত্মনিয়োগ করা। এক্ষেত্রে আপনি বিপুল সহায়তা পাবেন নির্বাসিতের জবানবন্দি পাঠ করে। এটি পড়ে নতুনভাবে ভাবতে ও সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।
নির্বাসিতের জবানবন্দি মূলত মহান সুলতান দ্বিতীয় আবদুল হামিদের তথ্যসমৃদ্ধ দিনলিপির সরল ও প্রথম অনুবাদ। নির্বাসিতের জবানবন্দিতে আপনি পাবেন মুসলিম উম্মাহর বিজয় অর্জনের পদ্ধতি, খেলাফতের প্রয়োজনীয়তা, পাশ্চাত্য সভ্যতার গঠনমূলক সমালোচনা, আধুনিক বিশ্বে মুসলিমদের করণীয়, উসমানি খেলাফতের গুরুত্বপূর্ণ ঘটনাবলির সত্যপুষ্ট বিবরণ, কপট নেতাদের অপকর্মের পরিণাম, সত্যের পক্ষে থাকার মানসিক প্রশান্তি, ঐতিহাসিক একত্রিংশ মার্চের আসল চিত্র, তুর্কি ঐক্য ও উন্নয়ন ফেডারেশন, তুর্কি তরুণ ফেডারেশন এবং পথভ্রষ্ট পাশা ও বেগদের ঘটনাবলি, প্রচলিত রাজনীতির সুফল এবং কুফল, উসমানি খেলাফত-সম্পর্কিত বিভিন্ন স্থান নিদর্শন ব্যক্তি ও চুক্তিপত্রের পরিপূর্ণ পরিচিতিসহ বহুকিছু। নির্বাসিতের জবানবন্দি হতে পারে আপনার বহু অজানাকে জানার চমৎকার প্রবেশদ্বার।

Reviews
There are no reviews yet.