ঈমানের সুরক্ষা ও দৈনন্দিন ইবাদত প্যাকেজ

Original price was: 1,860৳ .Current price is: 930৳ .

লেখক :
প্রকাশনী :
বিষয় : প্যাকেজ
পৃষ্ঠা :
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st published, 2025
ভাষা :

SKU: 70811 Category:
Description

Description

সবচেয়ে মূল্যবান সম্পদ হল ঈমান। ঈমানের বিপরীত কুফর। ঈমান সত্য, কুফর মিথ্যা। ঈমান আলো, কুফার অন্ধকার। ঈমান জীবন, কুফর মৃত্যু। ঈমান পূর্ণ কল্যাণ আর কুফর পূর্ণ অকল্যাণ। ঈমান সরল পথ, আর কুফার ভ্ৰষ্টতার রাস্তা । ঈমান মুসলমানের কাছে প্ৰাণের চেয়েও প্রিয়। ঈমানদার সকল কষ্ট সহ্য করতে পারে, মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। ঈমােনই তার কাছে সবকিছু থেকে বড়। ঈমান শুধু মুখে কালেমা পড়ার নাম নয়, ইসলামকে তার সকল অপরিহার্য অনুষঙ্গসহ মনেপ্ৰাণে কাবুল করার নাম। আর একারণে মুমিনকে হতে হবে সুদৃঢ়, সত্যবাদী ও সত্যনিষ্ঠ। মুমিন কখনো শৈথিল্যবাদী হতে পারে না। কুফরির সাথে যেমন তার সন্ধি হতে পারে না তেমনি মুরতাদ ও অমুসলিমের সাথেও বন্ধুত্ব হতে পারে না। ইসলামের পূর্ণ পরিচয় কী এবং তার অপরিহার্য দাবি ও অনুষঙ্গগুলোই বা কী? সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করাই এ প্রবন্ধের উদ্দেশ্য। দ্বীন ও ঈমান সম্পর্কে বেপরোয়া লোকদের যেহেতু এইসব বিষয়ের জ্ঞান নেই, কিংবা জ্ঞান থাকলেও পরোয়া নেই। তাই তাদের মতে ঈমানকুফরের সন্ধিও অসম্ভব কিছু নয়। (লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আমীম) কাকে বলে ঈমান আর তার অপরিহার্য অনুষঙ্গ কী-এসব গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়েই এই বই।

ঈমান মানুষের সবচেয়ে বড় দৌলত। দুনিয়ার ধন-দৌলত হেফাজতের জন্য মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হবার দিকগুলো সম্পর্কে অবগত হয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে, তেমনি ঈমানের দৌলতের সুরক্ষার জন্যও ঈমান নষ্টের কারণগুলো সম্পর্কে অবগত হওয়া অপরিহার্য একটি বিষয়। বাংলা ভাষায় এই বিষয়ক গ্রন্থাবলি বেশ অপ্রতুল। নিকট অতীতে ঈমান ভঙের কারণ নিয়ে বাংলা ভাষায় যে সব বইপত্র প্রকাশিত হয়েছে, সেগুলোতে উল্লেখিত কোনো কোনো কারণ অধিকতর ব্যাখ্যার অবকাশ রাখে। অন্যথায় একজন সাধারণ পাঠক মুসলিম ব্যক্তিকেও কাফের ভেবে বসতে পারে। আর এটা তো জানা কথাই, অমুসলিমকে মুসলিম মনে করা যেমন মারাত্মক অন্যায়, তেমনি মুসলিমকেও অমুসলিম মনে করা মারাত্মক অপরাধ। সে জন্য প্রয়োজন ছিল, এই বিষয়ে অধিকতর বিশ্লেষণসমৃদ্ধ কোনো বই বাংলাভাষী পাঠকদের হাতে আসুক, যেন তারা তাকফির তথা অন্যকে কাফের আখ্যায়িত করার ক্ষেত্রে বাড়াবাড়ি ও ছাড়াছাড়িকে পরিহার করে মধ্যমপন্থা অবলম্বন করতে পারে। এই গ্রন্থটি আশা করি সেই অভাবটুকু দূর করার ক্ষেত্রে বড়সড় ভূমিকা রাখবে এবং তাকফিরের ভুল নীতি সম্পর্কেও মানুষকে সচেতন করবে। . মূল বইটি আরবিতে লিখেছেন শায়খ সালাহুদ্দিন বিন আহমদ ইদলিবি। শিক্ষকতা ও গবেষণায় তিনি বরিত ব্যক্তিত্ব। পৃথিবীর বিভিন্ন দেশে তিনি অধ্যাপনায় নিয়োজিত ছিলেন ও আছেন। তার রচিত বিভিন্ন শাস্ত্রীয় রচনা অভিজ্ঞ ও সাধারণ মহলে বেশ সমাদৃত হয়েছে। এই আরবি রচনাটি মূল থেকে অনুবাদ করেছেন তরুণ শিক্ষক ও লেখক মুইনুল ইসলাম। এটি মাওলানা মুইনুল ইসলামের প্রকাশিতব্য প্রথম অনুবাদ; তবে তা বোঝার কোনো সুযোগ যে তিনি অনুবাদে রাখেননি, পাঠক বইটি পড়ামাত্র তা টের পাবেন।

ঘুমোতে যাওয়া থেকে জাগ্রত হওয়া পর্যন্ত, সর্বাবস্থায় নবীজি ﷺ-এর যিকির আযকারের এক অনন্য সংকলন ‘হিসনে হাসিন’। হিসনুল মুসলিমের মত হিসনে হাসিনও একটি বিখ্যাত বই। আমাদের দেশের আলিম ওলামা এই বইটি পড়ার কথা বলেন। এতে বিপদ থেকে মুক্তি লাভ, শত্রু কবল থেকে সুরক্ষা, মোট কথা মুমিনের জীবনের সার্বিক বিষয়ে নবীজির দুআ, যিকির এতে রয়েছে।
.
এই জন্য ইমাম জাযারি রহ. বইটির নাম দিয়েছেন হিসনে হাসিন, অর্থাৎ সুরক্ষিত দুর্গ। মুমিনের মন সর্বদা আল্লাহর স্মরণে লেগে থাকে, আল্লাহর যিকিরই তার আশ্রয়স্থল। দুআ মুমিনের প্রধান হাতিয়ার। দুআ যিকির দ্বারা মুমিন এমন এক নিরাপত্তা বেষ্টনীতে চলে আসে, যা কোনো জীন শয়তান ভেদ করতে পারে না, কোনো বহিঃ শত্রু আক্রমণ করতে পারে না। হিসনে হাসিন এমনই একটি দুর্গ, মুমিনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই দুর্গ।

“দৈনন্দিন জীবনে প্রিয় নবীর সুন্নাতসমূহ” বইয়ের সূচিপত্র

সূচিপত্র ঘুম থেকে ওঠার সুন্নাতসমূহ…..১৫

জামা-কাপড় পরিধান করার সুন্নাতসমূহ…..১৬

বাথরুমে প্রবেশ করা, বের হওয়ার দুআ ও সুন্নাতসমূহ…..১৬

ঘর থেকে বের হওয়ার দুআ…..২০

ঘরে প্রবেশ করার দুআ…..২০

মসজিদে প্রবেশ করার সুন্নাতসমূহ…..২১

মসজিদ থেকে বের হওয়ার সুন্নাতসমূহ…..২১

মেসওয়াকের সুন্নাতসমূহ…..২২

উযুর সুন্নাতসমূহ…..২২

উযুর চারটি ফরয…..২৫

গােসল করার সুন্নাত তরিকা…..২৬

গােসলের ৩টি ফরয…..২৭

আজান ও ইকামতের সুন্নাতসমূহ…..২৭

নামাযের সুন্নাতসমূহ…..২৯

কেরাতের ৭টি সুন্নাত…..৩০

রুকুর ৮টি সুন্নাত…..৩১

সেজদার ১২টি সুন্নাত…..৩২

কাআদাহ-এর (তাশাহুদের জন্য বসার) ১৩ টি সুন্নাত…..৩৩

নামাযের (ভেতরের) ফরযসমূহ…..৩৪

মহিলাদের নামাযে বিশেষ পার্থক্য…..৩৫

নামাযের ওই সকল আদব যা সবার (নারী-পুরুষ উভয়ের) জন্য সমান…..৩৬

ফরয নামাযের পরের দুআসমূহ…..৩৬

জুমার দিনের সুন্নাতসমূহ…..৩৭

খানা খাওয়ার সুন্নাতসমূহ…..৩৯

পানি পান করার সুন্নাতসমূহ…..৪২

লেবাস বা পােশাকের সুন্নাতসমূহ…..৪৪

চুলের সুন্নাতসমূহ…..৪৫

রােগ, চিকিৎসা এবং রােগীকে দেখার সুন্নাতসমূহ…..৪৭

সফরের সুন্নাতসমূহ…..৪৯

বিবাহের সুন্নাতসমূহ…..৫৩

ওলিমা বা বৌভাতের সুন্নাতসমূহ…..৫৪

সন্তান প্রসব হওয়াকালীন সুন্নাতসমূহ…..৫৫

মৃত্যুর পরবর্তী সুন্নাতসমূহ…..৫৬

ঘুমানাের সুন্নাতসমূহ…..৫৯

মুআশারাত অর্থাৎ সমাজে বসবাসের সুন্নাতসমূহ…..৬১

ইস্তেখারার নামায…..৬৩

হাজতের নামায…..৬৫

সালাতুত তাসবিহ…..৬৭

বিবিধ সুন্নাতসমূহ…..৬৮

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “ঈমানের সুরক্ষা ও দৈনন্দিন ইবাদত প্যাকেজ”

Your email address will not be published. Required fields are marked *