মজলুম সাহাবি ও নারী সাহাবিদের ঐতিহাসিক ত্যাগ

Original price was: 920৳ .Current price is: 690৳ .

লেখক : ড. হাফেজ মুহাম্মাদ শাহবাজ হাসান, মাওলানা নুরুল হাসান বুখারি, মাওলানা ইসহাক মুলতানি, আবদুল্লাহ ফারানি
প্রকাশনী : ইহদা পাবলিকেশন
বিষয় : প্যাকেজ
পৃষ্ঠা :
কভার : হার্ড কভার
সংস্করণ :
ভাষা :

SKU: 71997 Category:
Description

Description

সাহাবিদের শাহাদাত বরণ

‘সাহাবিদের শাহাদাত বরণ’ এই বইয়ে আলোচনা করা হয়েছে সেই মহান সাহাবিদের জীবন, যারা আল্লাহর রাস্তায় আত্ম-উৎসর্গ করে শহিদ হয়েছেন। সাহস, ধৈর্য ও ঈমানের মাধ্যমে তারা কিভাবে চিরস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা এখানে তুলে ধরা হয়েছে। বইটি প্রতিটি মুসলিমকে আত্ম-উন্নয়ন ও আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গের অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ।

মজলুম নারী সাহাবি

সাহাবায়ে কেরাম মুমিন জীবনের আদর্শ। তাদের আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের দুঃখবেদনায় সমব্যথী হই। তাদের আমরা জান্নাতে গমনের জন্য সিরাতুল মুস্তাকিমের পথপ্রদর্শক মনে করি। বক্ষ্যমাণ গ্রন্থে সম্মানিত লেখক এমন কতিপয় নারী সাহাবির বিবরণ উল্লেখ করেছেন, যাদের জীবনে দুঃখ-কষ্ট, জুলুম-নিপীড়নের অধ্যায়টি বিশেষ রূপ পরিগ্রহ করেছিল। আলোচনাকে জীবনঘনিষ্ঠ রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাই এখানে শুধু কাফের-মুশরিকদের হাতে নির্যাতিতা নারী সাহাবিদের আলোচনা সীমিত না করে জীবনের নানা দিককেন্দ্রিক দুঃখ-কষ্ট, বঞ্চনার শিকার নারীদের কথা উল্লেখের মাধ্যমে রচনাটিকে যথাসম্ভব বাস্তবসম্মতকরণের চেষ্টা করা হয়েছে। যেন শ্রেণি নির্বিশেষে সকল নারীই নিজের জন্য কোনো অনুসরণীয় জনের দেখা পান, সান্ত্বনা ও আদর্শের বাণী খুঁজে পান।

মজলুম সাহাবি

ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরাম শুধু আল্লাহর একত্ববাদে বিশ্বাস করায় মক্কার কাফেরদের হাতে অমানবিক নির্যাতনের শিকার হন। কেউ হন প্রহারিত, কাউকে রোদের তাপে পাথরের নিচে চেপে রাখা হয়, আবার কাউকে অগ্নিদগ্ধ করা হয়। তবু তারা ইমানের শক্তিতে অবিচল ছিলেন। এই বইতে সেই হৃদয়বিদারক কাহিনি তুলে ধরা হয়েছে, যা আমাদের ইমানকে দৃঢ় করবে এবং ত্যাগের অনুপ্রেরণা দেবে। আমাদের বিগত বই ‘মজলুম নারী সাহাবি’-এর ন্যায় বক্ষ্যমাণ বইটি পুরুষ সাহাবিদের আত্মত্যাগের এক অনন্য দলিল।

Reviews

There are no reviews yet.

Be the first to review “মজলুম সাহাবি ও নারী সাহাবিদের ঐতিহাসিক ত্যাগ”

Your email address will not be published. Required fields are marked *