গুজারিশ ও গুলমোহর

Original price was: 885৳ .Current price is: 520৳ .

লেখক : আফিফা মারজানা, মাজিদা রিফা
প্রকাশনী : পেনফিল্ড পাবলিকেশন
বিষয় : প্যাকেজ
পৃষ্ঠা : 471
কভার : হার্ড কভার
সংস্করণ :
ভাষা :

SKU: 70650 Category:
Description

Description

গুজারিশ

মানুষের জীবনে, স্মৃতিতে এমনও কোনো ঘটনা থাকে, যা তাকে সারা জীবনের জন্য অর্ধমৃত ও আতঙ্কিত করে রাখে। আমরা হয়তো জানি অথবা জানি না; কিংবা জেনেও না জানার ভান করি—আঙুল তুলে চুপ করিয়ে দেই অভিযোগকারীকে, যা মানুষটাকে সারা জীবনের জন্য মানসিকভাবে পঙ্গু করে রাখে।

নানামুখী নদীর উপর দিয়ে বয়ে গেলেও এই বইয়ের উৎস, তেমনি তিক্ত এক গল্প। পাঠকের সামনে হয়তো খুলে যাবে স্মৃতির দরজা; না হলেও পাঠপরবর্তী অনুভূতিতে সে আগলে রাখবে তার নিকটজন ও স্বজনকে। চোখ-কান খোলা রাখবে, যাতে কোনো শিশু-কিশোরের জীবন তিক্ত না হয়ে ওঠে। এটাই পাঠকের কাছে নিবেদন—গুজারিশ।

গুলমোহর

গুলমোহর-একটি হার্দিক গল্প।

মানুষের জীবনের নাটকীয়তা, বাস্তবতা, ঘটনা, দুর্ঘটনা এসবের কোনো সীমা-পরিসীমা নেই । গল্পে অনেকগুলো নাটকীয়তার সমাবেশ ঘটে বলে একে অতিকথন নাটকীয় মনে হয়। কিন্তু আলাদাভাবে এর প্রত্যেকটিই সত্য। তাই উপন্যাসকে কেবল কল্পনা বলে হেলায় উড়িয়ে দেওয়া যাবে না।

গুলমোহর তিন তরুণ তরুণীর গল্প যারা তিন জগতের মানুষ।

মানুষের হৃদয়ের মতো রহস্যময়, জটিল, বর্ণিল আর কিছু নেই পৃথিবীতে। সেই রহস্যময়, জটিল ও বর্ণিল জীবনকে শব্দ- বাক্য-পরিচ্ছেদের ছকে ফেলে এক নিদারুণ উপস্থাপনার কারিশমা দেখিয়েছেন লেখিকা এ উপন্যাসে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “গুজারিশ ও গুলমোহর”

Your email address will not be published. Required fields are marked *